স্মৃতির জীবনে একের পর এক ধাক্কা! বাবার পর এবার হবু স্বামী! গুরুতর অবস্থায় হাসপাতালে পলাশ!

বিয়ের সাজঘর থেকে আচমকা হাসপাতালে—ঠিক যেন সিনেমার গল্প, কিন্তু এটাই বাস্তব ভারতীয় মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মন্দনার জীবনে। ২৩ নভেম্বর যেদিন সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল তাঁর, সেদিনই যেন বিপদ একের পর এক দরজায় কড়া নাড়ল। কয়েক ঘণ্টা আগেই বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার, বন্ধুবান্ধব, অতিথি—সকলের চোখের সামনে আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে যায় উদ্বেগে।

বাবার অসুস্থতার ধাক্কা সামলানোই যেখানে কঠিন, ঠিক সেই সময়ই অন্য দুঃসংবাদ। আচমকা অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছল। বাড়িতে হঠাৎই শারীরিক অবনতি হওয়ায় তাকেও দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। সূত্র জানাচ্ছে, ভাইরাল ইনফেকশন এবং তীব্র অ্যাসিডিটির কারণেই তাঁর এই স্বাস্থ্য সমস্যা তৈরি হয়েছিল। তবে thankfully অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি আপাতত হোটেলে বিশ্রামে রয়েছেন।

বিয়ের অনুষ্ঠান সাজানো ছিল মহারাষ্ট্রের সংলিতে। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতেই জমে ওঠার কথা ছিল সেই শুভক্ষণ। অতিথিরা প্রথমে ভেবেছিলেন উপস্থিত কাউকে হয়তো সামান্য অসুস্থতার কারণে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, কিন্তু পরে জানা যায় হবু কনের বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরিবারে দু’জন হাসপাতালে—ভাবার মতো স্থৈর্য কারোরই ছিল না।

বাবার অসুস্থতার খবর পাওয়ার পরেই বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন স্মৃতি। তিনি এবং তাঁর পরিবার এখন পুরোপুরি হাসপাতালে বাবা ও পলাশের পাশে রয়েছেন। আনন্দের মুহূর্ত থমকে গেছে, কিন্তু পরিবারের পাশে দাঁড়িয়ে সাহসের সঙ্গে লড়াই করছেন এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুনঃ বছরের শেষ প্রান্তে ফের নক্ষত্রপতন! অন্ধকারাচ্ছন্ন গোটা ভারতের চলচ্চিত্র জগৎ! ৮৯ বছরে প্রয়াত ধর্মেন্দ্র!

আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়িকা স্মৃতি মন্দনা এখন ভারতীয় ক্রিকেটে উন্মাদনার নাম। ১১৭টি ওয়ানডেতে ৫৩০০–রও বেশি রান করে তিনি মিতালি রাজের পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। মাঠে ব্যাট হাতে যেমন দৃঢ়, জীবনের কঠিন মুহূর্তেও তেমনই দৃঢ় থেকে লড়ছেন তিনি—পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য।

Back to top button