শেষের পথে চিরদিনই তুমি যে আমার? জি বাংলার পর্দায় রানী ভবানীর চরিত্রে দিতিপ্রিয়া রায়! কি বলছেন অভিনেত্রী?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

গত কয়েকদিনে বাংলা মেগা ধারাবাহিক জগতে একের পর এক নতুন ধারাবাহিক আসছে। বিভিন্ন চ্যানেলগুলোতে বিভিন্ন প্রোডাকশন হাউসের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে ধারাবাহিকগুলি। ধারাবাহিকগুলির একেকটার গল্প এক এক রকম। তাই জন্য দর্শকদের প্রতিটি ধারাবাহিক নিয়ে বেশ উৎসাহ রয়েছে। জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলাতে ইতিমধ্যে বেশকিছু ধারাবাহিক শুরু হতে চলেছে।

সেরকমই এবার জি বাংলায় আসতে চলেছে আরও এক মহীয়সী নারীর গল্প, সেই খবর আগেই জানতে পেরেছেন দর্শক। খুব শীঘ্রই শুরু হচ্ছে রানী ভবানীর গল্প। এবারে সেই নিয়েই দর্শকদের জন্য থাকছে দারুণ সুখবর। রানী ভবানীর চরিত্রে অভিনয় করবেন সকলের প্রিয় অভিনেত্রী। যাকে এর আগেও আপনারা একজন মহীয়সী নারীর চরিত্রে অভিনয় করতে দেখেছেন।

হ্যাঁ ঠিকই ধরেছেন জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায়। আরও একবার মহীয়সী নারী ভবানীর চরিত্রে অভিনয় করবেন তিনি। আর এই খবর পেয়ে তো খুবই খুশি দর্শক। তবে মন খারাপ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ভক্তদের। যদি দিতিপ্রিয়াকে রানী ভবানীর চরিত্রে দেখা যায় তবে কি শেষ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি? নাকি বদল হবে নায়িকা চরিত্রের?

আরও পড়ুনঃ ‘একেবারে বসে গেছি, কেউ আর কাজে নিচ্ছে না…’ চোখে জল, গলায় আক্ষেপের সুর! কাজের অভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী অবন্তি দত্ত!

না, দুটোর কোনোটাই হচ্ছে না। আসলে রানী ভবানীর চরিত্রে অভিনেত্রী দিতিপ্রিয়াকে দেখতে চান দর্শক। তাই সোশ্যাল মিডিয়াতে সেই দাবি জানিয়েই পোস্ট করেছেন তারা। আসলে রানী রাসমণি ধারাবাহিকে দিতিপ্রিয়ার অসাধারণ অভিনয় সত্যি মুগ্ধ করেছিল দর্শকদের। সেই চরিত্রে দিতিপ্রিয়াকে আজও ভুলতে পারে না দর্শক।

Back to top button