অনুভবকে নিয়ে পর্ণাকে নোংরা ইঙ্গিত করল সৃজন, বাড়ি থেকে চলে যেতে বলল তাকে! সৃজনকে বদলানোর শপথ পর্ণার

মানুষের স্বভাব পাল্টানো খুব কঠিন। আসল সময় এলে মানুষ তার স্বভাবের বশে এমন অনেক কাজ করে ফেলে, যায় জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয়। ঠিক তেমনই একটা কাজ করলো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়ক সৃজন।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা তার কলেজের বন্ধু অনুভবের কথায় একটা ম্যাগাজিনের জন্য ফটোশুট করে। আর সেই ছবি গুলো মৌমিতাকে দিয়ে চুরি করিয়ে এআই এর সাহায্যে সেগুলিকে বিকৃত করে পর্ণার অনেক বড় ক্ষতি করে দেয়। আর এই সবের জন্য পর্ণাকে ভুল বোঝে সৃজন এবং অনুভবের সাথে খুব খারাপ ব্যাবহার করে।

আরো পড়ুন: রুপার অভিনয়ে মুগ্ধ দর্শক! সুস্থ অবস্থায় বা বর্তমানে অসুস্থ অবস্থায় সবকিছুতেই সেরাটা দিচ্ছে বাচ্চা মেয়েটা!

ক্ষমা চাইতে এবং একটু মাথা ঠাণ্ডা করে এই বিপদ থেকে মুক্ত হতে একটা ক্যাফেতে অনুভবের সাথে দেখা করে পর্ণা। আর সেটা জানতে পেরে সবার সামনে পর্ণাকে অপমান করে সৃজন। এর পর হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়।

বাড়িতে সবার সামনে সৃজন পর্ণাকে বলে, “মা ঠিকই বলে, মেয়েদের এত স্বাধীনতা দিতে নেই। তোমায় এই বাড়িতে থাকতে হলে আমার মতন করে চলতে হবে আর যদি না পারো তাহলে দরজা খোলা আছে। চলে যেতে পরো।” সৃজনের এমন কথায় অবাক হয়ে যায় পর্ণা। এরপর এক ছুটে নিজের ঘরে চলে যায় সে।

তাকে সামলাতে আসে ঠাম্মি। তিনি পর্ণাকে বলে, “সৃজন দাদাভাইকে তুই পারবি না বদলাতে?” পর্ণা তখন বলে, সে সৃজন এমন একটা মানুষে পরিণত করবে যে সবাই ওর মতন স্বামী পেতে চাইবে। আর এটাই তার বর্তমান লক্ষ। সে সৃজন ছেড়ে যাবে না। পর্ণা এত কষ্ট পাওয়ার পরেও থেকে যাওয়ায় মুগ্ধ হয়ে যায় ঠাম্মি।

Back to top button