Big Breaking: বন্ধ হচ্ছে দিদি নাম্বার ওয়ান? স্লট জুটল না রচনার কপালে!

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali Serial) এবং বিভিন্ন ধরনের বাংলা রিয়ালিটি শো সম্প্রচারের দিক দিয়ে এগিয়ে রয়েছে জি বাংলা (Zee Bangla)। জি বাংলা চ্যানেল এই মুহূর্তে আসতে চলেছে বেশ কিছু নতুন ধারাবাহিক। এই ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পরিণীতা এবং মিত্তির বাড়ি। এই দুটি ধারাবাহিক আসছে যথাক্রমে জি বাংলা প্রোডাকশন হাউস এবং এন আইডিয়াস প্রোডাকশন হাউসের তরফ থেকে।

সম্প্রতি এই দুই ধারাবাহিককে জায়গা করে দেওয়া নিয়ে গোলযোগ বেঁধেছে চ্যানেল কর্তৃপক্ষ এবং অন্যান্য ধারাবাহিক গুলির মধ্যে। কোন ধারাবাহিক ঠিক কোন সময় আসবে, সেই নিয়ে পেয়ে এসে দ্বিধায় রয়েছে জি বাংলা কর্তৃপক্ষ। যার ফলে একেক সময় একেক রকম সময় ঘোষণা করছে চ্যানেল। তবে এইবার চ্যানেলে কর্তৃপক্ষের তরফ থেকে যে বার্তা সামনে এল তাতে রীতিমতো অবাক দর্শক মহল।

সম্প্রতি শোনা যাচ্ছিল, শেষ হয়ে যাবে নিম ফুলের মধু। আর সেই জায়গায় আসবে জি বাংলা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক পরিণীতা। নিম ফুলের মধু ধারাবাহিকটিও জি বাংলা প্রোডাকশন হাউসের তরফ থেকে সম্প্রচারিত হচ্ছে। এর আগে জগদ্ধাত্রীর স্লট বদলে অন্য স্লটে দেওয়ার কথা তোলা হলে, ব্লুজ প্রোডাকশনের কর্ণধার জানিয়ে দেন ধারাবাহিক বন্ধ হতে পারে কিন্তু স্লট বদল করা যাবে না।

তাই অবশেষে বেঙ্গল টপারকেই নিজের জায়গা ছাড়তে হচ্ছে। পরবর্তীতে অবশ্য জানা গিয়েছে যে এখনই শেষ হচ্ছে না নিম ফুলের মধু। বরং স্লট বদল করে এই ধারাবাহিকটিকে দেওয়া হচ্ছে সন্ধ্যে ছটার স্লটে। সেই সময় সম্প্রচারিত হতো পুবের ময়না। তাই এই ধারাবাহিকটিকে আবার বিকেল সাড়ে পাঁচটার স্লটে নিয়ে আসছে চ্যানেল। অর্থাৎ এই ধারাবাহিকটি হয়ে উঠছে দুই শালিকের প্রতিদ্বন্দ্বী।

আরও পড়ুনঃ চাঁদা তুলতে গিয়ে পি.আর.কে-র গাড়ির সামনে আঁখি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

শেষ হচ্ছে দিদি নাম্বার ওয়ান?

এতদিন ধরে সন্ধে সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হয়ে আসছে জি বাংলা তথা বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান। এখানেই বছরের পর বছর সঞ্চারিকার ভূমিকায় রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে জি বাংলা সাড়ে পাঁচটার স্লটে ধারাবাহিক সম্প্রচারের ঘোষণা করায় বেশ ক্ষুব্ধ হয়েছে দর্শক মহল। এখন প্রশ্ন উঠছে তবে কি শেষ হয়ে যাবে দিদি নাম্বার ওয়ান? ধারাবাহিককে জায়গা করে দিতে টেলিভিশনের পর্দা থেকে উঠে যাবে জি বাংলার ঐতিহ্য? না, এমনটা হচ্ছে না। দিদি নাম্বার ওয়ানকে একেবারে বন্ধ করছে না জি বাংলা। এই অনুষ্ঠানটিরও সময় পরিবর্তন ঘটছে। সূত্রের খবর বিকেল সাড়ে পাঁচটার বদলে সকাল দশটার স্লটে এবার থেকে সম্প্রচারিত হবে দিদি নাম্বার ওয়ান।

Back to top button