চাঁদা তুলতে গিয়ে পি.আর.কে-র গাড়ির সামনে আঁখি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

বর্তমানে স্টার জলসায় (Star jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি টিআরপি তালিকায় একটু একটু করে উপরের দিকে এগিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো এই চ্যানেলের নবাগত ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিকে চলছে উল্টে গিয়ে পাল্টে দেওয়ার খেলা। দুই যমজ বোনের জায়গা বদল এবং জীবন বদলের গল্প দেখাচ্ছে এই ধারাবাহিক। দর্শকরা দুটি জুটি উপহার পেয়েছেন। দুটি জুটিই সমান তালে মন জয় করছে দর্শকদের।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এই মুহূর্তে দুই শালিক দুটো আলাদা কাজে এক সাথে ফেঁসে গিয়েছে। একজনকে দেওয়া হয়েছে বাসন মাজার কাজ। আর অন্যজনকে দেওয়া হয়েছে চাঁদা তোলার কাজ। দুজনেই তাদের নিজেদের কাজ সম্পর্কে একেবারেই অবগত নয়। তাই বাসন মাজতে গিয়ে একেবারে লেজে গোবরে অবস্থা হচ্ছে ঝিলিকের। অন্যদিকে চাঁদের টাকা চাওয়ার মতন গলার জোর নেই আঁখির।

দুই শালিক আজকের পর্ব ৫ নভেম্বর (Dui Shalik Today Episode 5 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বাসন মাজার জন্য তেঁতুল এনে দিয়েছে গৌরবের মা। এদিকে পিসিমণির মেয়ের ভ্লগে চতুর্দশীর ১৪ প্রদীপ আর ১৪ শাকের গল্প শোনাচ্ছে ঠাম্মি। সবকিছু হয়ে যাওয়ার পর যে যার কাজে চলে গেলে মহাবিপাকে পড়ে যায় ঝিলিক। বাসন মাজতে বসার আগে সে নানা রকম ব্যায়াম করে একটু নিজের শরীরটাকে গরম করে নেয়।
ঝিলিকের চালে ফেঁসে গেল হরিপদ
এমন সময় সেখানে এসে উপস্থিত হয় রাইমার দাদা হরিপদ। ঝিলিককে দেখে তাকে পটানোর জন্য নানারকম মিথ্যে কথা বলতে থাকে হরিপদ। তার কথা শুনে ঝিলিক বুঝতে পারে এই লোকটা একেবারে ফাঁপা। একে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া যাবে। তাই কথার জালে ফাঁসিয়ে হরিপদকে বাসন হাতে বসিয়ে দেয় ঝিলিক। এদিকে হরিপদ বাসন মাজতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে রাইমা। সে এসব কান্ড দেখে ভীষণ রেগে যায়। ঝিলিক বলে, সে কিছু করতে বলেনি হরিপদ সব নিজে নিজেই করছে।
আরও পড়ুনঃ সব বিপদের মূলে নাকি রাঙা! বুকে কষ্ট নিয়ে বাড়ি ছাড়ল সে! ভেঙে গেল তীরন্দাজ হওয়ার স্বপ্ন!
আঁখির সামনে পি.আর.কে
অন্যদিকে কেউ চাঁদা দিতে চায় না আঁখিকে। আঁখি সবাইকে বলে, যার যা সামর্থ্য সে যেন সেই রকমই চাঁদা দেয়। এইভাবে চাঁদমালা কেনার টাকাটাও ওঠে না তাদের। এমন সময় সেখানে চলে আসে দেবা। সবটা শুনে সে বেশ অবাক হয়। কারণ যে ঝিলিকের হাতে অনেক চাঁদা উঠে, সে কিছুই করতে পারছে না! ঠিক এমন সময় দূর থেকে আঁখি পি.আর.কে-র গাড়ি দেখতে পায়। দেখা মাত্রই লুকিয়ে পড়ে সে। এদিকে পি.আর.কে-র সাথে একচোট ঝামেলা হয়ে যায় দেবার। পি.আর.কে এখান থেকে চলে গেলে আঁখি বেরিয়ে আসে। এরপর চাঁদা তোলার একটা নতুন বুদ্ধি বের করে সে।

