দর্শকদের জন্য বিরাট সুখবর! ছোট পর্দায় প্রথমবার শাশ্বতকন্যা হিয়া! বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় নায়ক?

অভিনয় জগতে (Film Industry) অভিনেতা অভিনেত্রীর ছেলেমেয়েরাও বেশিরভাগ সময় মা-বাবার দেখানো পথেই হাঁটে, তারাও অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয় অনেকে। বলিউড (Bollywood) হোক বা টলিউড (Tollywood) সব জায়গাতেই এই ঘটনা আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি। বাবা মায়ের দেখানোর রাস্তাতেই একাধিক অভিনীত অভিনেত্রী নেমেছে এবং সাফল্যের সঙ্গে কাজ করছে। যেমন বলিউডের আলিয়া ভাট (Alia Bhatt), ঋত্বিক রোশন (Hrittik Roshan), বরুণ ধাওয়ান (Barun Dhawan) টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), কঙ্কনা সেন শর্মা (Kankana Sen Sharma), রাইমা সেন (Raima Sen), রিয়া সেন ইত্যাদি আরো অনেকে।
সেরকমই টলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছে বাংলার জনপ্রিয় ট্যালেন্টের অভিনেতা শাশ্বত চ্যাটার্জির কন্যা হিয়া চ্যাটার্জী। বাবা তো একজন অনেক বড় অভিনেতা। শাশ্বত চট্টোপাধ্যায়কে সবাই এক নামে চেনেন। এবারে ইন্ডাস্ট্রিতে নাম করতে আসছে হিয়া। দেখা যাক বাবার পরিচয় ছাড়া নিজের একার পরিচয় গড়ে তুলতে কতটা সফল হয় হিয়া।
অভিনয় জগতে ডেবিউ শাশ্বত কন্যার
কয়েক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন শাশ্বত চ্যাটার্জী। বাংলা, হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন বছরের পর বছর ধরে। ইতিমধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ করেছেন তিনি। এবারে বাবার দেখানোর পথেই হাঁটতে চলেছেন কন্যা হিয়া। খুব শীঘ্রই অভিনয় জগতে পা রাখবে হিয়া।
ইতিমধ্যে হিয়া বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের হয়ে কাজ করেছে। বিভিন্ন ফটোশুটে তাকে দেখা গিয়েছে। শাড়ি, জুয়েলারি ইত্যাদি নামিদামি ব্র্যান্ডের সাথে কাজ করেছে হিয়া। এছাড়াও অভিনয়ে ওয়ার্কশপে নিয়মিত অভ্যাস করেন তিনি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এবার অভিনয় জগতে দেখা যাবে তাকে। তবে ধারাবাহিকে, নাকি বড় পর্দায় সেটা এখনো জানা যায়নি।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! শোকস্তব্ধ টলিপাড়া! গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃ’ত্যু শয্যায় সুস্মিতা দে!
কিছুদিন আগেই অভিষেক চ্যাটার্জির মেয়ে সায়না চ্যাটার্জি স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে ডেবিউ করেছেন। বর্তমানে তাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বড় রুপার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে দর্শকের ভালোবাসা পাচ্ছে সে। বাবা অভিষেক চ্যাটার্জী ছিলেন একজন অনেক বড় অভিনেতা। বাবার মৃ’ত্যুর পরে বাবার জায়গায় অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করেছে সায়না। এবার সেই রাস্তাতেই হাঁটছে শাশ্বত কন্যা হিয়া চ্যাটার্জি।

