ফেঁসে গেল জ্যাস সান্যাল! সংকটে মুখার্জী বাড়ির দুই ছেলে! দেবুর পাতা ফাঁদে ধরাশায়ী স্বয়ম্ভু

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। জগদ্ধাত্রীর হাত ধরেই পর্দায় কামাল করেছে ব্লুজ প্রোডাকশন হাউজ (Blues Production House)। এই ধারাবাহিকেরই প্রধান চরিত্র জগদ্ধাত্রী মুখার্জী ওরফে জ্যাস সান্যাল রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী। যেমন তার তীক্ষ্ম বুদ্ধি, তেমনই সে গৃহকর্মে নিপুণা। রান্নাবান্না হোক বা জটিল থেকে জটিলতর কেসের সমাধান করা, সবই তার নখদর্পণে।

তবে এই জগদ্ধাত্রীর জীবনেই সবচেয়ে বড় শত্রু তার বোনের স্বামী উৎসব, মুখার্জী বাড়ির জামাই দেবুদা এবং কৌশিকী মুখার্জীর চরম শত্রু দিব্যা সেন। শুধুমাত্র মুখার্জী বাড়ির সম্পত্তির লোভে একের পর এক কুকর্ম করে যায় মুখার্জী বাড়ির ছেলে আর জামাই। শুধুমাত্র জগদ্ধাত্রী, স্বয়ম্ভু বা কৌশিকীই নয়, ছোট কাঁকনকেও রেহাই দেয়নি তারা। বারবার কাঁকনের জীবনের ওপর এসেছে সংশয়। তবে এবার সমস্ত ক্রাইমের রেকর্ড ভেঙেছে মুখার্জী বাড়ির ঘর শত্রু বিভীষণ।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৯ জুলাই (Jagaddhatri Today Episode 9 July)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে কাঁকন আর কাকলি দেবীকে অ’প’হ’র’ণ করার অপরাধে উৎসব, দেবুদা এবং দিব্যা সেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়েছে জ্যাস সান্যাল। কিন্তু তারই মাঝে খেলা ঘুরিয়ে দিয়েছে উত্তরবঙ্গের দেবুদা। পর্বে দেখা গেছে মুখার্জী বাড়িতে ভীষণ কান্নাকাটি করতে শুরু করে বৈদেহী আর মেহেন্দি। যদিও দিদির ওপর ভরসা রেখে মেহেন্দি জানায় সে জানি তার দিদি ঠিক উৎসবকে ছড়িয়ে আনবে।

তবে মেহেন্দির কথার বিরোধিতা করেন কৌশিকীর মা ভার্গবী মুখার্জী। তিনি বলেন আইন জ্যাস সান্যালের হাত বেঁধে দিয়েছে আর তাই যদি উৎসব দোষী হয় তাহলে জ্যাস সান্যাল তাকে গ্রেফতার করবে। কথাটা শুনেই ভীষণ ভয় পেয়ে যান বৈদেহী। রাজনাথ মুখার্জীকে দিয়ে তিনি ফোন করার জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রীকে ফোন ধরতেই উৎসবের কথা জিজ্ঞাসা করেন রাজনাথ। উত্তরে জগদ্ধাত্রী জানায় এবার দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন তারা। এবার হয়ত মুখার্জী বাড়ির দুই ছেলেকেই বিসর্জন দিতে হবে।

আরও পড়ুন: সামাজিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাইকে সম্প্রদান করল নন্দিতা, বৈবাহিক জীবনে সুখী হবে তো রাই?

স্বয়ম্ভুকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিল দেবুদা আর উৎসব

রাজনাথের সঙ্গে কথা বলেই ফোন রেখে দেয় জগদ্ধাত্রী। তারই চলে আসে স্বয়ম্ভু। স্বয়ম্ভুর ফোন নিয়ে জগদ্ধাত্রী দেখে তার ফোন গুন্ডাদের ফোন থেকে কল এসেছে। স্বয়ম্ভুর সঙ্গে এই ব্যাপারে জগদ্ধাত্রী কথা বলছে এমন সময় চলে আসে দেবুদা। তিনি বলেন শুধু কলে না মেল আইডিতেও স্বয়ম্ভু যে টাকা নিয়েছে তার প্রমাণ আছে। কথাটা শুনেই চমকে যায় জগদ্ধাত্রী। সে বুঝতে পারে স্বয়ম্ভুকে ফাঁসিয়ে দিয়েছে উৎসব আর দেবুদা। সেই সুযোগেই দিব্যা সেন বলেন তাদের ছেড়ে দিতে, তবেই নিষ্কৃতি পাবে স্বয়ম্ভু। স্বামী না ডিউটি কাকে বেছে নেবে জগদ্ধাত্রী? জানতে হলে মিস করবেন না জগদ্ধাত্রী।

Back to top button