তথাগত বিবৃতির সঙ্গে প্রেম নেই বলেছিলেন দেবলীনা! এবার বললেন, “আমার মতো মূর্খ আর কেউ নেই…”

অভিনেতা অভিনেত্রীদের জীবন নিয়ে চর্চার শেষ নেই। ‌জনপ্রিয় অভিনেতা তথাগত মুখার্জি (Tathagata Mukherjee) এবং মডেল অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের (Bibriti Chatterjee) সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু তাঁরা। সম্প্রতি তথাগত বিবৃতির সম্পর্ক নিয়ে মুখ খুলে ছিলেন তথাগতর বিচ্ছিন্না স্ত্রী দেবলীনা দত্ত। দুজনের মধ্যে সম্পর্ক নেই সে বিষয়ে কনফিডেন্স ছিলেন তিনি। তারপরেও বললেন “আমার মত মূর্খ আর কেউ নেই…”।

টলিউডের স্পষ্ট বক্তা অভিনেত্রী অভিনেত্রী দেবলীনা দত্ত(Debolina Datta)। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন প্রসঙ্গে একঝাঁক কথা উপুড় করেন তিনি। অভিনেত্রী বলেছিলেন, সোশ্যাল মিডিয়া কে তিনি পাত্তা দেন না। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য ছিল, “ট্রোলিং মানে নেতিবাচক কথা তাই তো? হ্যান্ডেলই করি না আমি, কারণ আমি অন্য আরেকজন মানুষ কিছু বলবে বা কোনও একটা ব্যবহার করবে বা কোনও একটা ইঙ্গিত করবে করে আমায় ডিস্টার্ব করে দেবে এই অধিকারটা দেবই না কাউকে।”‌ সাক্ষাৎকারে উঠেছিল তথাগত বিবৃতির সম্পর্ক।

একসময় দেবলীনার সঙ্গে ঘর বেঁধেছিলেন তথাগত। বর্তমানে তাঁরা বিচ্ছিন্ন। যদিও সঙ্গী তথাগতর ব্যক্তিগত জীবনের উন্নতি কামনা করেন দেবলীনা। সঙ্গীর ব্যাপারে কনফিডেন্ট দেবলীনা বলেছিলেন, বিবৃতির সঙ্গে তথাগতর কোন সম্পর্ক নেই। এরপর বিবৃতির নাম কার্যত উড়িয়ে দেন তিনি। বলেন, বিবৃতি কে তিনি চেনেনই না!

যদিও সোশ্যাল মিডিয়া জুড়ে অনুরাগীদের মধ্যে তথাগত বিবৃতির সম্পর্ক নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। সবাইকার যত ধরেই নিয়েছেন দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক রয়েই গেছে। তাহলে সাক্ষাৎকার পর্বেই কেন দেবলীনা ফের বললেন তাঁর মতো মূর্খ আর কেউ এ পৃথিবীতে নেই?

আরো পড়ুন: ‘এদের পপুলারিটি থাকলেও ডেডিকেশন কম…’ সৌমীতৃষার সম্পর্কে বি’স্ফো’রক প্রধান নির্মাতা অতনু রায়চৌধুরী

সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন দেবলীনা। সেই কথা প্রসঙ্গ উল্লেখ করেই তিনি বলেছিলেন, পৃথিবীতে এমন জিনিস বা কেউ নেই যেটা নিয়ে নেতিবাচক কথা নেই। প্রাণ দিয়ে দাও, একটা দুর্ঘটনার হাত দিয়ে একটা বাচ্চাকে বাঁচাও তখনও খারাপ মন্তব্য আসবে। নেতিবাচক কথা শুনে যদি তিনি যদি রেগে যান, বলেন কেন বলল এটা, তাহলে তাঁর থেকে মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই।

Back to top button