‘এটা আমার রোগ, আমি চেষ্টা করেছি ঠিক করার…যদি পারতাম তাহলে আমার এই অবস্থা হতো না’ গোপন রোগ নিয়ে অকপটে তথাগত মুখার্জি!

বাংলা টেলিভিশন (Bengali Television) এবং চলচ্চিত্রের (Tollywood) একজন অত্যন্ত মেধাবী ও বহুমুখী প্রতিভাধর শিল্পী হলেন তথাগত মুখার্জি (Tathagata Mukherjee)। তিনি কেবল একজন দাপুটে অভিনেতাই নন, বরং একজন সফল পরিচালক হিসেবেও দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত। অভিনয়ে সীমাবদ্ধ না থেকে তথাগত পরিচালনার দিকেও ঝুঁকেছেন। তিনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে গল্প বলতে ভালোবাসেন।

তাঁকে আমরা বহু জনপ্রিয় মেগা সিরিয়ালেও অভিনয় করতে দেখেছি। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত স্পষ্টবাদী এবং সামাজিক নানা ইস্যুতে নিজের মতামত জানাতে দ্বিধা করেন না। তাঁর জীবনযাত্রায় সারল্য এবং শিল্পের প্রতি একনিষ্ঠতা লক্ষ্য করা যায়। তথাগত মুখার্জির ব্যক্তিগত জীবন এবং তাঁর সম্পর্কগুলো নিয়ে টলিউডে কম বিতর্ক হয়নি। বিশেষ করে তাঁর দ্বিতীয় বিয়ে এবং বর্তমান লিভ-ইন সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে প্রচুর চর্চা হয়েছে।

তথাগতর জীবনে সবথেকে আলোচিত সম্পর্ক ছিল অভিনেত্রী দেবলীনা দত্তর সঙ্গে। ২০১১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁরা দুজনেই পশুপ্রেমী এবং স্পষ্টবাদী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ ১১ বছরের সুখী দাম্পত্যের পর ২০২১ সালের শেষের দিকে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ বা ডিভোর্স নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে তাঁরা এখন সম্পূর্ণ আলাদা থাকেন। সম্প্রতি আবার তথাগতর নতুন রোগের কথা প্রকাশ্যে এসেছে।

পরবর্তীতে তথাগতর পরিচালিত ছবি ‘ভটভটি’-র নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গেই তথাগতর নাম জড়ায়। শোনা যায়, বিবৃতির সঙ্গেই তথাগত এখন লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। দেবলীনা দত্তর সঙ্গে তথাগতর দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ভাঙনের পেছনে বিবৃতির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাকেই অনেকে দায়ী করেন। যদিও তথাগত বা বিবৃতি কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। পরবর্তীতে ‘রাস’ ছবির সেট থেকেই তথাগতর সঙ্গে নাম জড়ায় আলোকবর্ষার। গত ফেব্রুয়ারিতে তাদের প্রেমের কথা প্রকাশ্যে আসে। অলোকবর্ষার সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন পরিচালক-অভিনেতা। তবে সম্প্রতি নিজের একটি গোপন রোগের কথা জানালেন অভিনেতা। তার সেই রোগের কারণে নাকি অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুনঃ ‘সেলিব্রেটি শব্দটা আমার কাছে একটা গা’লাগাল, এর থেকে নোংরা…’ সেলিব্রিটি হতে চাননি স্বস্তিকা মুখার্জি? মনে জমে থাকা ক্ষো’ভ উগরে দিলেন অভিনেত্রী!

আমরা সকলেই জানি অভিনেতা বরাবরই স্পষ্টবক্তা। তিনি বলেছেন, ‘এটা আমার একটা রোগ, ভেবেচিন্তে কথা বলতে পারলে হয়তো আজ অনেক কিছুই হতে পারতো।’ এটি একটি অত্যন্ত বাস্তবসম্মত পর্যবেক্ষণ। গ্ল্যামার ওয়ার্ল্ড বা বিনোদন জগতে অনেক সময় মেধা বা যোগ্যতার পাশাপাশি সম্পর্কের রসায়ন এবং ‘কাকে কী বললে খুশি রাখা যাবে’ এই সমীকরণটি খুব গুরুত্বপূর্ণ। সোজাসাপ্টা কথা বললে অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের বিরাগভাজন হতে হয়, যার ফলে হাতের কাজ চলে যেতে পারে বা নতুন সুযোগ আসা বন্ধ হয়ে যেতে পারে। তিনি জানিয়েছেন যে তিনি চেষ্টা করেছেন বদলে যাওয়ার, কিন্তু পারেননি। এটি প্রমাণ করে যে তাঁর এই সততা কোনো সাময়িক জেদ নয়, বরং তাঁর মজ্জাগত স্বভাব।

Back to top button