‘উত্তম কুমারের থেকে বাবার মতন স্নেহ পেয়েছি… তিনি আমাদের বাবার মতন!’ বাবাকে নিয়ে বলতে গিয়ে চোখে জল দেবিকা মিত্রের!

বাংলা চলচ্চিত্র (Tollywood) ও টেলিভিশন জগতের (Bengali Television) এক অতি পরিচিত এবং শ্রদ্ধেয় মুখ হলেন দেবিকা মিত্র (Debika Mitra)। দশকের পর দশক ধরে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতে এমন কিছু শিল্পী থাকেন যারা শুধু গ্ল্যামার দিয়ে নয়, বরং তাদের সহজাত অভিনয় এবং ব্যক্তিত্বের মাধুর্য দিয়ে দর্শকদের মনে স্থায়ী আসন করে নেন। দেবিকা মিত্র তেমনই একজন প্রতিভাময়ী অভিনেত্রী। বড় পর্দা হোক বা ছোট পর্দা—সব মাধ্যমেই তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

সিনেমার পাশাপাশি দেবিকা মিত্র টেলিভিশনের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ‘স্টার জলসা’ বা ‘জি বাংলা’-র শুরুর দিকের বহু জনপ্রিয় ধারাবাহিকে তিনি মা ঠাকুমার চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান। উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জী, ছবি বিশ্বাস এর মতো তাঁবড় তাবড় বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তার ছবির প্রথম কাজ ছিল মহানায়ক উত্তম কুমারের সাথে। সেই অভিজ্ঞতা আজও রয়ে গেছে স্মৃতির পাতায়।

বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণযুগের দুই মহারথী উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে কাজ করা যেকোনো অভিনেত্রীর কাছেই এক পরম প্রাপ্তি। কিংবদন্তি অভিনেত্রী দেবিকা মিত্র সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে সেই সোনালী সময়ের স্মৃতিচারণ করেছেন। দেবিকা মিত্রের মতে, উত্তম কুমার সেটে কখনও বুঝতে দিতেন না যে তিনি কত বড় মাপের তারকা। নতুন বা জুনিয়র শিল্পীদের তিনি এমনভাবে আপন করে নিতেন যাতে তাদের জড়তা কেটে যায়।

অভিনেত্রী নিজের মুখেই বলেন, ‘উত্তম কুমারের থেকে বাবার মতো স্নেহ পেয়েছি। বাবার তুলনায় তিনি কোন অংশে কম স্নেহ করেননি কখনো। এত বড় মাপের একজন অভিনেতা তিনি কখনোই বুঝতে দেননি সে কথা।’ তখনকার দিনে টেকনিক্যাল সুযোগ-সুবিধা কম থাকলেও মানুষের মধ্যে আন্তরিকতা ছিল অনেক বেশি। উত্তম-সৌমিত্রের মতো তারকাদের একসাথে কাজ করেছি অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর।

আরও পড়ুনঃ ভয়ংকর দুর্ঘটনার কবলে অহনা দত্ত! সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি! এখন কেমন আছেন অভিনেত্রী?

টেলিভিশনের পর্দায় শেষবার নিয়মিত দেখা যাওয়ার পর বেশ কয়েক বছর তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। এই সময়টায় তাঁকে সেভাবে কোনো বড় প্রজেক্টে দেখা যায়নি। একসময় যাকে নিয়মিত বাংলা ধারাবাহিকে মা ঠাকুমার চরিত্রে দেখা যেত তাকে দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় দেখতে না পেয়ে দর্শকদের মনে প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই দীর্ঘ বিরতি ভেঙে তিনি নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে সান বাংলা নতুন ধারাবাহিক বৃন্দাবন বিলাসিনী ধারাবাহিকে।

Back to top button