‘সোজা বাড়িতে ঢুকে পড়ছে, পাগলামি করছে…এবার ভয় করছে’- কথা বলতে গিয়ে কাঁপছে গলা! কাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন দেবচন্দ্রিমা?

টেলিভিশনের পর্দার (Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singh Roy)। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনে ছোট পর্দায় (Television Serial) দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি তো হিন্দি টেলিভিশনের জগতেও কাজ শুরু করেছেন। বাংলা টেলিভিশনে ছোট পর্দা দিয়ে শুরু করে এখন হিন্দি টেলিভিশনের জগতে পৌঁছে গেছেন অভিনেত্রী। তার এই দীর্ঘ লড়াইয়ে এত বড় সাফল্যে সত্যি ভক্তদের ভীষণ খুশি করে।
সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন দেবচন্দ্রিমা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা গল্পে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও জিৎ-রুক্মিণীর ছবি বুমেরাং- এর হাত ধরে রূপালী স্ক্রিনে ডেবিউ করেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ছোট পর্দায় সাঁঝের বাতি ধারাবাহিক অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
হিন্দি ধারাবাহিক জগতে সুহাগান চুড়েল নামের একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে। যদিও সেই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তবে অভিনেত্রীর এই বিপুল সাফল্যের ভক্তরা তো ভীষণই খুশি। হাজার হাজার ভক্ত রয়েছে দেবচন্দ্রিমার। কিন্তু এবারে বড় বিপদের মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী।
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া বালার সন্ধান দিল দুগ্গামণি! ধরা পড়লো আসল চোর! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
সম্প্রতি দেবচন্দ্রিমা একটি ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই অভিনেত্রী জানান এক ব্যক্তির জন্য তিনি একেবারে তিতিবিরক্ত। সেই ব্যক্তি দুমদাম তাঁর বাড়ি চলে আসেন, তাঁর যে স্টাইলিস্ট বা যে ডিজাইনারের সঙ্গে অভিনেত্রী অধিকাংশ সময় কাজ করেন তাঁকে ফোন করে থ্রেট দেন। রীতিমত উত্যক্ত করেন। অভিনেত্রী ভিডিওতে বলেন ‘আমি বাধ্য হয়ে এই সিচুয়েশনে এই অবস্থায় ভিডিয়োটা বানাচ্ছি কারণ আমি খুব ভয় পেয়ে গেছি। অরিন্দম বলে একটি ছেলে আছে যাকে আমি ইনস্টাগ্রাম, ইত্যাদি সহ সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছি বাধ্য হয়ে। আমি নিশ্চিত সে মানসিক ভাবে সুস্থ নয়। সে নিজেকে আমার ফ্যান বা হেটার্স কোনও কিছু বলেই দাবি করে না। আমি নিজেও বুঝতে পারি না সে কি। সেই ছেলেটি আমার বাড়ি চলে আসে না বলে। দরজা ধাক্কা দিয়ে বলে আমায় ভিতরে যেতে দাও, দেবচন্দ্রিমার সঙ্গে আমি দেখা করতে চাই। আমি জানি না মানুষের এত সাহস কী করে হয়।’
তিনি আরও বলেন ‘কখনও কখনও তোমরা ভালোবেসে কাছ থেকে দেখার জন্য চলে আসো। কিন্তু আমার মনে হয় না এটা ভালোবাসা, বা তার কোনও রূপ। আমি এখন রীতিমত নার্ভাস হয়ে আছি।’ জানান তাঁর ডিজাইনারকে ফোন করে হুমকি দেওয়া হয়। সেই বিষয়ে বলেন, ‘রুদ্র আমায় কী জামা কাপড় পরাবে সেটার জন্য ওকে ফোন করে থ্রেট দেওয়া হয়। নমিতা দিকে বারবার ফোন করে বিরক্ত করা হয়। আমাদের সবার জীবন না একদম খারাপ করে দিয়েছে একটি ছেলে। ওঁর কাছে ভাগ্যবশত আমার নম্বরটা নেই। নইলে বোধহয় এতদিনে অনেক কিছু হয়ে যেত। আজ আমি বাধ্য হয়ে ওর সঙ্গে কথা বলি, কল রেকর্ড করি। আমার উপর চিৎকার করতে থাকে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কলকাতায় আমি এখন একা। পুলিশ কমপ্লেন ইতিমধ্যেই করে দিয়েছি।’

