‘এরকম মেয়েদের সাথে আমি প্রেম করিনা…’- দেবাদৃতার প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল রাহুল! “না” টা কিভাবে “হ্যাঁ”তে বদলে দিল দেবাদৃতা?

চলছেই পুজোর মরশুম। আর পুজো মানেই তো পুজোর পাশাপাশি উঠে আসে আরও একটি বিষয় তা হলো পুজোর প্রেম। দুর্গাপূজার সাথে প্রেমের যেন একটা অন্যরকম সম্পর্ক রয়েছে। আর টলি পাড়ার একাধিক জুটি এ বছর একসঙ্গে পুজো কাটাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলো দেবাদৃতা বসু (Debadrita Basu) এবং রাহুল দেব বোস (Rahul Dev Bose)টেলিভিশনের পর্দার (Bengali Television) দুই জনপ্রিয় তারকা দেবাদৃতা এবং রাহুলকে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নায়ক নায়িকা চরিত্রে আমরা দেখেছি।

একসঙ্গে একটি ধারাবাহিকের কাজ করতে গিয়ে তাদের আলাপ। সেখান থেকেই শুরু প্রেম। বর্তমানে বেশ কয়েক বছর হল তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। ২০২৩- এর দুর্গা পুজোয় বিজয়া দশমীর দিনই প্রেমিককে জড়িয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দেবাদৃতা। তারপর থেকেই তাদের সম্পর্কের কথা জানতে পেরেছে দর্শকমহলে প্রত্যেকে। এরপরে একে অপরের সাথে একের পর এক ছবি, রিল সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন দুজনে।

আলোর ঠিকানা ধারাবাহিকে একে অপরের বিপরীতে অভিনয় করেছিলেন দেবাদৃতা রাহুল। সেখানেই রাহুলের প্রেমে পড়েছিলেন দেবাদৃতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন দুজনেই। সেখানেই জানিয়েছেন যে কে প্রথম কাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিভাবে তাদের প্রেম শুরু হয়েছিল। একেবারেই অপ্রত্যাশিতভাবে রাহুল দেবাদৃতার প্রেমের শুরু হয়। যা শুনে অবাক নেটিজেনরা। এভাবেও যে প্রেমের সূত্রপাত হতে পারে সেটা আগে শোনেনি কেউ।

সাক্ষাৎকারে দুজনকে জিজ্ঞাসা করা হয় কে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল। উত্তরে দেবাদৃতা বলে, ‘আমি ওকে প্রথম বলেছিলাম আমি ওকে পছন্দ করি। কিন্তু আমাকে বিশেষ পাত্তা দেয়নি। আমি ওর থেকে ছোট বলে আমাকে অপমান করেছিল, বলেছিল আমার মত বাচ্চা মেয়েদের সাথে প্রেম করতে নেই। তখনই আমি ঠিক করে নিয়েছিলাম প্রেম করলে আমি এর সাথেই করব। ওর থেকে আমি একটা হাসবেন্ড ভাইব পেতাম। আমার মনে হতো এর সাথেই আমার বিয়ে হবে।’

আরও পড়ুনঃ কথা দিয়েও কথা রাখেনি নতুন! বরবাদ হয়ে গেল এক নিরীহ মেয়ের জীবন! নতুনকে ভুল বুঝল কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব!

অভিনেত্রী আরো বলেন, ‘আমি প্রথম ভালো লাগার কথা জানিয়েছিলাম ঠিকই কিন্তু পরে ও আমাকে একটা বড় টেক্সট মেসেজ করে সেখানে নিজের প্রেমের প্রস্তাব দিয়েছিল। বাবা-মায়ের পরে একমাত্র ওই আমাকে আগলে রাখে সব সময়। শুটিং ফ্লোরে আমাকে গাইড করে দিত তখনই আমার মনে হতো এই আমার মনের মানুষ। বর্তমানে খুল্লাম খুল্লা প্রেম করছেন দেবাদৃতা রাহুল। দুবছর রাহুলের সঙ্গে কাটিয়ে ফেললেন অভিনেত্রী। তাদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর অনেক কথাই হয়েছিল। যদিও সেসব কে বিশেষ পাত্তা দেননি দেবাদৃতা-রাহুল।

Back to top button