কথা দিয়েও কথা রাখেনি নতুন! বরবাদ হয়ে গেল এক নিরীহ মেয়ের জীবন! নতুনকে ভুল বুঝল কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব!

জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করতে চাইছেন না দর্শক। নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াইয়ে নেমেছে কমলিনী। বিপরীতে তারই স্বামী চন্দ্র। বর্তমানে কোর্টে সেই নিয়ে মামলা চলছে। আর শেষ পর্যন্ত কে লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারে, সত্যের জয় হয় কিনা সেটা দেখার জন্যই দর্শক বেশ আগ্রহী হয়ে উঠেছেন। চলুন তাহলে জেনে নাও যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পার্বতী যে একেবারেই খুশি নয় সেটা তার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে। প্রথমত সে জানতো নতুন এর সঙ্গে তার বিয়ে হবে দ্বিতীয়ত এই বয়সে এসে একজন অন্য মানুষের সাথে নতুন করে সবকিছু শুরু করতে হবে সেটা একেবারেই মানতে পারছে না পার্বতী।
বিয়ের লগ্নে এগিয়ে আসছে, কমলিনী পার্বতীকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। তারপর কুরচি আর কমলিনী দুজনে মিলে পার্বতীকে সুন্দরভাবে সাজাতে থাকে। ফুলের মালা, গয়না গাটি দিয়ে একেবারে সাধারণ অথচ অপরূপ ভাবে সাজিয়ে তোলে। তখনই নতুন আসে ঘরে। নতুনকে দেখতে তো আবারো অস্বস্তিতে পড়ে যায় পার্বতী। এদিকে নতুন তো সেসব কিছুই মনে রাখেনি। সে একেবারে পার্বতীকে নিজের বোনের মতন দেখে এবং সেই মতোই তার বিয়েতে আনন্দ করতে এসেছে। নতুন ঘর থেকে চলে যাবার পর নতুনের বৌদি এসে সবটা জানায় কমলিনীদের। সবটা জেনে অস্বস্তিতে পড়ে কমলিনী।
পুরনো কথা তুলে সকলকে অস্বস্তিতে ফেলে প্লুটোর মা। ইচ্ছে করেই এসব করে সকলকে বিভ্রান্ত করে। পার্বতী বারবার তাকে বারণ করে, কিন্তু কোন কথাই শোনেন না তিনি। এদিকে বর চলে এসেছে তাকে বরণ করার জন্য সকলে উপস্থিত হয়েছে। কিন্তু বর তো একেবারে গলা পর্যন্ত মদ খেয়ে এসে উপস্থিত। সেখানে উপস্থিত সকলেই বুঝতে পারে পার্বতীর যার সঙ্গে বিয়ে হচ্ছে সে একেবারে সঠিক মানুষ নয়।
আরও পড়ুনঃ সিসিটিভি ফুটেজ দেখে নিজের ভালোবাসাকে চিনতে পারল ঋষি! ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলো উজি! দুর্ধর্ষ আজকের পর্ব
এদিকে নতুনের উপর দারুণ অভিমান করেছে কমলিনী। নতুন তাকে সব কথা আগে জানায়নি, যার জন্য তাকে এতগুলো কথা শুনতে হল অনন্যার কাছ থেকে। নতুন কমলিনীকে বিয়ের মন্ডপে যেতে বললে কিন্তু সে অভিমান করে থাকে। জানায় কেন নতুন তাকে আগেই সমস্ত কথা বলেনি আর নতুন যখন পার্বতীকে কথা দিয়েছিল তাদের যখন বিয়ের কথা হয়েছিল কেন পার্বতীকে বিয়ে করেনি। এই নিয়ে দুজনের মধ্যে মান অভিমানের পালা চলে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

