এক কিংবা দুই বছর নয়, এবার ১০০ দিনের এপিসোড নিয়ে নতুন নতুন গল্প আনছে প্রধান চ্যানেল!

বাঙালি গৃহিণীদের কাছে বিনোদনের মূল উৎস হল বাংলা ধারাবাহিক (Bengali Serial)। সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত ধারাবাহিকের প্রতিটি পর্ব নিয়েই চলছে থাকে তাদের বাক্যালাপ। কোন ধারাবাহিকে কি চলছে, কোন ধারাবাহিকের কাহিনী কত ভালো, কোন চরিত্রটি কেমন এইসব নিয়ে হামেশাই তরজা চলতে থাকে ধারাবাহিক প্রেমী নারীদের মধ্যে। ঠিকই একই বিষয় দেখা যায় চ্যানেল নিয়েও। এই চ্যানেলের ধারাবাহিক বেশি ভালো এই নিয়েই চুলচেরা বিশ্লেষণ করেন ধারাবাহিক প্রেমীরা।
তাই চ্যানেলগুলো দর্শকদের মন রাখতে বর্তমানে তৎপর। জি বাংলা হোক বা স্টার জলসা, কালার্স বাংলা হোক বা সান বাংলা টিআরপি নিয়ে প্রায় সবকিছু চ্যানেলের মধ্যেই চলছে বিরাট লড়াই। কোন ধারাবাহিকটি দর্শকদের বেশি পছন্দ হচ্ছে সেই নিয়ে চলে বিরাট প্রতিযোগিতা। কোন ধারাবাহিকের টিআরপি সপ্তাহ খানেকের জন্য কমে গেলেও ধারাবাহিকের কাহিনীতে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে নেয় চ্যানেল।
ইতিমধ্যেই টিআরপির কারণে পর্দার থেকে বিদায় নিয়েছে একের পর এক মেগা সিরিয়াল। আগের মতো বছর বছর ধরে নয়, বর্তমানে মেগা সিরিয়ালের সময়কাল হয়ে দাঁড়িয়েছে ১ থেকে ২ বছর। এমনকি কিছু কিছু ক্ষেত্রে টিআরপি না থাকার কারণে মাস তিনেকের মধ্যেই ধারাবাহিকগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান চ্যানেলগুলো।
১০০ দিনের ধারাবাহিক নিয়ে আসছে প্রধান চ্যানেল
তবে এবার শোনা যাচ্ছে বড় খবর। ১ বছর, ২ বছর নয় ১০০ পর্বের গল্প নিয়ে পর্দায় আসবে এই প্রধান চ্যানেল। ভারতলক্ষ্মী স্টুডিয়োতে ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় ১০০ এপিসোডের কনটেন্টের শুটিং করেছে চ্যানেল। জানা গেছে এবার এই বিনোদন চ্যানেলে এরকম ১০০ এপিসোডের কিছু কনটেন্ট নিয়ে আসছে। যার প্রস্তাব বেশ কিছু আগেই প্রযোজনা সংস্থাগুলোকে দিয়েছিল চ্যানেল। জানা গেছে সুরিন্দর ফিল্মস, যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থা, টেন্ট সিনেমা, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, বাংলা টকিজ, ম্যাজিক মোমেন্ট প্রযোজনা সংস্থাকে এই একশো দিনের ধারাবাহিকের প্রজেক্ট দিয়েছে চ্যানেল।
আরও পড়ুন: সোনার দুল হীরের লকেট! লোভে চকচক করে উঠলো সুইটির চোখ! শুরু হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই!
কোন একশো দিনের ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল?
সবটাই দর্শকদের কথা মাথায় রেখে। অধিকাংশের মতে, দীর্ঘসময় ধরে চলা ধারাবাহিকের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছেন দর্শকরা। একটা সময় পর কাহিনীর ওপর বিরক্ত চলে আসছে দর্শকদের। আর সেই কথা মাথায় রেখেই এবার এই নতুন পরিকল্পনা করেছে চ্যানেল। কিন্তু কোন চ্যানেল আসবে এই ধারাবাহিকগুলো? দর্শকদের প্রিয় চ্যানেল কালার্স বাংলায় আসবে এই নতুন ধারাবাহিকগুলো। জানা গেছে একেবারে নতুন করে শুরু হবে কালার্স বাংলা। আর সেখানেই এবার ১ বছর ২ বছরের নয়, ১০০ দিনের ধারাবাহিক দেখবেন দর্শকরা।

