নতুনের দেওয়া উপহার দেখে চোখ কপালে উঠলো চন্দ্রর! বৌঠানের অপমানের বদলা নিতে কঠিন সিদ্ধান্ত নিল নতুন!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, সোহিনীদের হোটেল খরচ ৯ হাজার টাকা দিয়ে দেয় কমলিনী। কিন্তু সোহিনী জানিয়ে দেয় তারা আর হোটেলে থাকবে না, চন্দ্রের সাথেই তারা এই বাড়িতে থাকবে। এই কথা শুনে কমলিনী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই মিলে কমলিনীকে আটকানোর চেষ্টা করে কিন্তু কমলিনী কোনো কথা শুনতে চায় না। তাই মিঠি বাধ্য হয়ে নতুনকে ফোন করে সবটা বলে। আর নতুন মিঠিকে বলে কমলিনীকে সন্ধ্যে পর্যন্ত আটকে রাখতে। সে এসে সবটা সামলে নেবে।
তারপর নতুন বাড়ি এসে কমলিনীকে বোঝাতে থাকে বাড়ি ছেড়ে না যাওয়ার জন্য। কারণ নতুন কমলিনীর জন্য জন্মদিনে বিশেষ উপহার নিয়ে এসেছে। নতুন তার এই বাড়ি কমলিনীর নামে লিখে দিয়েছে। এতদিন এই বাড়ি চন্দ্রের মায়ের নামেও ছিল কিন্তু এখন থেকে এই বাড়ি শুধুমাত্র কমলিনীর। তাই কমলিনী ঠিক করবে এবার থেকে এই বাড়িতে কারা থাকবে। নতুন কমলিনীকে বাড়ি উপহার দেওয়ায় চন্দ্রর ব্যাপক অসুবিধা হয়ে যায়। সে নতুনকে অপমান করতে থাকে। কিন্তু নতুন কোনো অপমান গায়ে মাখে না।
আরও পড়ুনঃ ‘গলব্লাডার স্টোনের ব্যথা হচ্ছিল, মমতা ব্যানার্জি আমাকে ইনো গুলে খাইয়ে দিয়েছিলেন!’ গল্পের ছলে অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী দেবলীনা কুমার!
কমলিনী এতদিনে অনেক শক্ত হয়ে গেছে। তাই কাউকে পরোয়া করে না সে। তার শাশুড়ি যখন তাকে কথা শোনাতে ছাড়ে না তখন কমলিনীও আর তার শাশুড়িকে ছেড়ে দেয় না। এদিকে কমলিনীর ছেলে ছেলের বউও একইভাবে অপমান করে। কিন্তু কমলিনী তাদের স্পষ্ট করে জানিয়ে দেয় এবার থেকে কমলিনী নতুনের সাথেই এক বাড়িতে এক সাথে থাকবে। আর চন্দ্র এই বাড়ি ছাড়ার জন্য যত টাকায় চায় তাকে দেবে, আর যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রকে ডিভোর্স দেবে।

