মিথ্যাকে আশ্রয় করে নতুনের পরিচয়ে পার্বতী! তার আসল উদ্দেশ্যে বুঝতে পেরে কড়া সিদ্ধান্ত নিল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) লেখা আরো একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিক চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। আর অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি নিজের জনপ্রিয়তা বিস্তার করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন পার্বতীর উপর চিৎকার করতে থাকে। তার ওপর কোনো অধিকার নেই তাদের বিয়েটা মিথ্যে এই সমস্ত কথা ফোনের মধ্যে চিৎকার করে বলতে থাকে। কিন্তু পার্বতী এমন একটা ভাব করছিল যেন কিছুই হয়নি। হাসিমুখে নতুনের সাথে কথা বলছিল। ওদিকে আবার বর্ষা বুবলাইও ফিরে এসেছে বাড়িতে। এখন নতুন যেহেতু পার্বতীর সাথে বিয়ে হয়ে গিয়েছে এটা ভেবে ভীষণ খুশি তারা। তাই কমলিনীও তাদের বাড়িতে থাকতে দিয়েছে।
কুরচির কাছ থেকে নতুনের নম্বর নিয়ে সে কথা বলতে থাকে। কুরচি পার্বতীর সাথে খুবই খারাপ ব্যবহার করে। বাড়ির বেশিরভাগ সদস্যই পার্বতীর উপরে বেশ বিরক্ত। শুধুমাত্র কমলিনীর বড় ছেলে এবং বড় বৌমা পার্বতীর সাথে ভালোভাবে কথা বলছে, মিষ্টি ভাবে কথা বলছে। যদিও এসবের পিছনে তাদের স্বার্থ রয়েছে।
বর্ষা আবার পার্বতীকে পরামর্শ দেয় নতুন এর কাছাকাছি থাকতে। নতুনের আশেপাশে সব সময় তাকে নজরে রাখতে। না হলে কমলিনী তাকে সংসার করতে দেবে না। প্রথম দিন এসেই শাশুড়ির নামে পার্বতীর কাছে নিন্দা করতে শুরু করে বর্ষা। যদিও পার্বতী বুঝতে পারে এরা সবাই স্বার্থপর, শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবেই একে অপরের মত ভাব জমাতে আসছে। পার্বতী বিশেষ একটা পাত্তা দেয় না কাউকে। এদিকে বুবলাই নতুনের বৌভাতের জন্য এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে। যে বুবলাই এতদিন নতুনকে পছন্দই করত না। সে এখন নতুনের জন্য এত আয়োজন করছে দেখে অবাক হয় সকলেই।
আরও পড়ুনঃ দিতিপ্রিয়া রায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ! পুজোর পরেই জরুরি অস্ত্রোপচার!
বুবলাই স্পষ্ট জানিয়ে দেয় নতুনকে নিয়ে তার সমস্যা ছিল, সেই সমস্যা এখন দূর হয়ে গেছে। নতুন বিয়ে করেছে তাই জন্য তার কোন সমস্যা নেই। সে এই বাড়িতেই থাকবে, আর নতুনের বৌভাতেও ধুমধাম আয়োজন করবে। সমস্ত রকম ভাবে নতুনের বৌভাতে সাহায্য করবে। বুবলাইয়ের এই হঠাৎ পরিবর্তন দেখে তো সকলেই অবাক। সবাই বুঝতেই পারে স্বার্থে ঘা লাগলে বুবলাই কি কি করতে পারে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

