দিতিপ্রিয়া রায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ! পুজোর পরেই জরুরি অস্ত্রোপচার!

বুধবার সকালে আচমকাই নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংক্ষিপ্ত বার্তা দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়—“আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। কেউ যোগাযোগের চেষ্টা করলে পাবেন না, পরে আমি নিজেই যোগাযোগ করব।” এই পোস্ট দেখেই চাঞ্চল্য ছড়ায় অনুরাগীদের মধ্যে। সকলে প্রশ্ন তুলতে থাকেন, হঠাৎ কী ঘটল তাঁদের প্রিয় অভিনেত্রীর সঙ্গে?
পরিবার সূত্রে জানা গিয়েছে, দিতিপ্রিয়ার নাকের হাড়ে পুরনো একটি সমস্যা বেশ কিছুদিন ধরে বাড়ছিল। চিকিৎসকরা আগেই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু শুটিংয়ের ব্যস্ততার জন্য তা হয়ে ওঠেনি। সম্প্রতি একাধিকবার শুটিং সেটে তাঁর নাক থেকে রক্ত পড়তে দেখা যায়। এর পরেই পরিবার সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচার করানোই একমাত্র উপায়।
দিতিপ্রিয়ার মা জানান, “এটা খুব বড় সার্জারি নয়, কিন্তু প্রয়োজনীয় ছিল। প্রতি দিন দীর্ঘ সময় ধরে শুটিং করছিল ও। এখন ভালো আছে, দ্রুত সেরে উঠবে বলেই আশা করছি।” চিকিৎসক মহল জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং অভিনেত্রী কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন।

নিজের কাজে নিবেদিত দিতিপ্রিয়া প্রায় ১৪ ঘণ্টা শুটিং করেন প্রতিদিন। দীর্ঘ সময়ের অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে চাপ পড়েছিল, যা শেষমেশ জটিল পরিস্থিতি তৈরি করে। চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা শুরু করায় এখন আর উদ্বেগের কিছু নেই।
আরও পড়ুনঃ ব্যানার্জি বাড়িতে ঢুকতেই ঋষির কাছে হাতেনাতে ধরা পড়লো উজি! কিভাবে নিজেকে উদ্ধার করবে সে? ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!
বর্তমানে দিতিপ্রিয়াকে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ জীতু কমলের সঙ্গে জুটিতে। গল্প যেমন উত্তেজনাপূর্ণ মোড়ে, তেমনই অভিনেত্রীর হঠাৎ অসুস্থতায় দর্শকদের মনেও ছায়া ফেলেছে চিন্তার। সকলেই এখন একটাই প্রার্থনা করছেন—দ্রুত সুস্থ হয়ে যেন আবার ক্যামেরার সামনে ফেরেন দিতিপ্রিয়া রায়।

