স্বতন্ত্রর অবস্থা দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল কমলিনীর! তবে কি ফুরিয়ে এলো নতুনের সময়? ফাঁস আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নতুনের উপর রাগ করে কমলিনী ফোন করতে চায় না। কিন্তু মিঠি বাধ্য করে ফোন করতে। কমলিনী ফোন করায় স্বতন্ত্র ছাত্ররা ফোন উঠিয়ে ইনস্টিটিউটে যা যা ঘটনা ঘটেছে সমস্তটা জানায়। সবকিছু শুনেই হাসপাতালে সবাইকে নিয়ে ছুটে যায় কমলিনী। ডাক্তার জানিয়েছে স্বতন্ত্র এখন একটু সুস্থ, কিন্তু তার যত্ন নেওয়া সবথেকে জরুরি এখন। কমলিনী ঠিক করে স্বতন্ত্রকে যেভাবেই হোক তাদের বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাবে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীরা সবাই মিলে ডাক্তারকে নতুনের শরীরের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে। ডাক্তার জানায় পরীক্ষা না করলে এখনো পর্যন্ত কিছুই বলা যাবে না। হতেই পারে নতুনের একটা হার্ট ব্লক রয়েছে তার জন্য নতুনের এই অবস্থা। আবার অনিয়মিত খাওয়া দাওয়ার ফলেও এই সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারের কথা শুনে তো সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। কমলিনী সেই রাতে নতুন এর কাছে থাকে তার দেখভাল করার জন্য করার জন্য কারোর কথা শুনতে চায় না কমলিনী। এর পরে নতুনের দাদা এসে নতুনের শারীরিক অবস্থার কথা শোনে এবং কমলিনী রাতে নতুন এর কাছে থাকবে জানতে পেরে বেশ অনেকটাই নিশ্চিন্ত হন।
আরও পড়ুনঃ কমলিনীর জীবনের নতুন মোড়! এত বছর বৈধব্য পালনের পর স্বামীর মুখোমুখি কমলিনী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!
এরপর কমলিনী কেবিনে ঢুকে দেখে নতুন নিস্তেজ হয়ে পড়ে রয়েছে বিছানায়। নতুনকে এভাবে দেখে কমলিনীর খুব খারাপ লাগে। নতুন বউঠান আসায় খুব খুশি হয়। বৌঠানকে দেখে নতুন স্বস্তি পায়। এদিকে কমলিনী নতুনকে ভীষণ বকাবকি শুরু করে তার এই অনিয়মিত জীবন যাপনের জন্য। যতদিন নতুন ওই বাড়িতে ছিল ততদিন এত অনিয়ম হতো না। তাই কমলিনী বলে সুস্থ হয়ে নতুনকে তার বাড়িতেই ফিরে যেতে হবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

