কমলিনীর জীবনের নতুন মোড়! এত বছর বৈধব্য পালনের পর স্বামীর মুখোমুখি কমলিনী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Bengali serial

ধারাবাহিকের গত কয়েকদিনের পর্বে দেখানো হচ্ছে কলেজে ক্লাস করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে নতুন। নতুন অসুস্থ হয়ে পড়ার পর তার কলেজের বাকি শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টরা মিলে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এদিকে বারবার কমলিনী ফোন করছে নতুনকে। কিন্তু নতুন সেই ফোন ধরতে না করে। কারণ কমলিনী যদি নতুনের অসুস্থতার কথা জানতে পারে তাহলে সব ছেড়ে ছুটে আসবে। এদিকে নতুনের এত কষ্ট হচ্ছে শরীরে তার মনে হচ্ছে সে আর বাঁচবে না। কমলিনীর সাথে তার আর দেখা হবে না কোনোদিন।

আরও পড়ুনঃ ফুলকির প্রশ্নবাণে ক্ষতবিক্ষত ছোট রানী! নায়িকার বুদ্ধির প্যাঁচে বেরিয়ে এলো সব সত্যি!

এরইমধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে দর্শক তো দর্শক ধারাবাহিকের আগামী পর্ব গুলি দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বুবলাই তার বাবার একটি ছবি বাঁধিয়ে নিয়ে এসেছে বাড়িতে। এত বছরে কমলিনী তার স্বামীর কোন ছবি বাড়িতে রাখতে দেয়নি। কারণ তিনি খুব অল্প বয়সে বিধবা হয়েছেন আর এত কম বয়সে স্বামী চলে যাওয়া মেনে নিতে পারেননি কেউ। তাই চোখের সামনে স্বামীর কোন ছবি তিনি টানিয়ে রাখতে পারেনি সেভাবে।

বুবলাই তার মাকে প্রতিমুহূর্তে আঘাত করার জন্য তার বাবার একটি ছবি বাঁধিয়ে নিয়ে এসেছে। এদিকে হঠাৎই কমলিনীদের বাড়ির দরজায় এসে উপস্থিত হয় এক অজানা ব্যক্তি। যার সাথে কমলিনীর পূর্ব পরিচয় রয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তবে হঠাৎ করে কে এলো কমলিনীর জীবনে? কোন অতীত আবার সামনে এলো তার?

Back to top button