ধর্মসংকটে শ্যামলী! স্বামী নাকি আসন্ন সন্তান কাকে রক্ষা করবে সে? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche) । ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণু। প্রথম থেকেই শ্যামলী ও অনিকেতের চরিত্রের শ্বেতা ও রনজয়ের রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের।

ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। তবে ধারাবাহিকে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায়তে নেটিজেনরা দারুন ট্রোল এবং সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।

Zee Bangla, Kon gopone mon bhesecche, Bengali Serial, Bengali Television, Sweta Bhattacharya, Actress, জি বাংলা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, কোন গোপনে মন ভেসেছে, শ্বেতা ভট্টাচার্য, অভিনেত্রী

তবে বর্তমানে ধারাবাহিকে অনিকেত শ্যামলী অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক হয়েছে। বর্তমানে ধারাবাহিকের পর্ব আবারো আগেও মতন জমজমাট হয়ে উঠেছে। আবারও ধারাবাহিকের পুরোনো ছন্দ ফিরে এসেছে। এতদিন ধারাবাহিকের গল্প দর্শকদের একেবারেই পছন্দ হচ্ছিল না। যার জন্য টিআরপি তালিকায় একেবারে তলানিতে এসে ঠেকেছিল।

এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। সেই সাথে পরিবর্তন করা হলো ধারাবাহিকের সময়। নতুন ধারাবাহিক আসার জন্য পুরোনো ধারাবাহিক গুলির টাইম স্লট বদলে দেওয়া হচ্ছে। যেমন কিছুদিন আগেই আনন্দী ধারাবাহিকের সময় বদলানো হয়েছে, এবারে পালা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের।

আরও পড়ুনঃ হাত ছাড়লো ভালোবাসার মানুষ! রুক্মিণীকে ভুল বুঝে গোপালের উপর চড়াও হলো তার বাড়ির লোকজন!

তবে প্রকাশ্যে আসা প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে নতুন রহস্যের উদঘাটন করতে গিয়েছি শ্যামলী আর অনিকেত। সেখানে গিয়েই হঠাৎ অজ্ঞান হয়ে যায় শ্যামলী। শ্যামলীকে সেখানকারই একজন পরীক্ষা করে জানায় শ্যামলী মা হতে চলেছে। আর এই খুশির খবর পাওয়া মাত্রই অনিকেত ঠিক করে নেয় শ্যামলীকে আর এক মুহূর্ত এই বিপদের মধ্যে রাখবে না। আর ঠিক তখনই শত্রুপক্ষের লোক এসে অনিকেতের মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এবারে কাকে রক্ষা করবে শ্যামলী সেটাই দেখার অপেক্ষা।

Back to top button