ফাঁ’স মিঠির মাতৃত্ব! পরিস্থিতি সামলাতে মিটিলকে জানাতে বাধ্য হল কমলিনী! আড়াল থেকে কি আরও কেউ শুনে নিল সবটা? দুর্ধর্ষ আজকের পর্ব

পারিবারিক টানাপোড়েন আর ষড়যন্ত্রের জালে জড়িয়ে মিঠির জীবন এখন এক চরম সংকটের মুখে। একদিকে নিজের শারীরিক অবস্থা আড়াল করার আপ্রাণ চেষ্টা, অন্যদিকে বর্ষা ও মামির ষড়যন্ত্র। সব মিলিয়ে উত্তেজনায় টগবগ করছে চিরসখা (Chirosokha) ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলো।

গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠির বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা থেমে নেই। বর্ষা বাইরে থেকে ভালো হওয়ার নাটক করলেও ভেতরে ভেতরে সে আগের মতোই প্রতিহিংসাপরায়ণ। এক ক্যাফেতে বসে সে এবং মিঠির মামি মিলে শলা-পরামর্শ করতে থাকে।

আজকের পর্বে দেখানো হবে, মিঠির শরীর এতটাই খারাপ যে সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। কমলিনী তার পাশে থাকলেও বাইরের পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ছে। কৃষাণু যখন মিঠির সাথে দেখা করতে চায়, কমলিনী সাফ জানিয়ে দেয় যে দেখা করা সম্ভব নয়। এতে মিঠির বৌদি মিটিল সন্দেহ প্রকাশ করে বাড়িতে কিছু একটা লুকানো হচ্ছে কি না। পরিস্থিতি বেগতিক দেখে কমলিনী বাধ্য হয়ে মিটিলকে আসল সত্য জানায়। মিঠির মা এবং পিসি মিলে যে পরিকল্পনা করেছে তা শুনে মিটিল স্তম্ভিত হয়ে যায়।

কমলিনী বলে মিঠিকে কিছু মাসের জন্য দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর মিঠির নিজের সন্তানকেই দত্তক সন্তান হিসেবে বাড়িতে আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। মিঠি কান্নায় ভেঙে পড়ে জানায়, সে কখনোই কৃষাণুকে ঠকাতে চায়নি। মা এবং পিসির জোরাজুরিতেই সে আজ এই গোলকধাঁধায় বন্দি।

আরও পড়ুনঃ ‘পুরুষদের অধিকারের কথা বলি, কিন্তু তার মানে এই নয় যে পুরুষের সব অন্যায়কে আমরা ঢাকা দেব!’ ‘যিনি নিজে একজন আইনজীবী, তিনি কি করে একজন বিবাহিত পুরুষের সাথে বিয়ের পিঁড়িতে বসলেন?’ হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অল বেঙ্গল মেনস ফোরাম এর সভাপতি নন্দিনী ভট্টাচার্য!

যখন বাড়ির ভেতরে এই অস্থিরতা চলছে, তখন বাইরে বর্ষা তার আসল রূপ ধারণ করেছে। ভালো হওয়ার অভিনয় করলেও বর্ষা আসলে প্রতিহিংসার আগুনে জ্বলছে। এক ক্যাফেতে বসে সে এবং মিঠির মামি মিলে শলা-পরামর্শ করছে। মিঠিকে পরিবার ও সমাজের চোখে খাটো করার মোক্ষম পরিকল্পনা। মিঠির লুকানো সত্যিটা কীভাবে সবার সামনে আনা যায়। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button