তীরে এসে ডুবল তরী! তবে কি এক লক্ষ টাকা জেতার স্বপ্ন অধরা রয়ে যাবে পারুলের! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। দীর্ঘ কয়েক দিন ধরে টেলিভিশনের পর্দায় (Bengali Television) সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিকটি। প্রতিদিন জি বাংলার পর্দায় রাত আটটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকের শুরুতে প্রোমো ভিডিও দেখে ধারাবাহিকটিকে নিয়ে কটাক্ষ করা হলেও ধারাবাহিকটি বর্তমানে একের পর এক চমক নিয়ে আসছে দর্শকদের জন্য।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুলের সামনে আসে সুবর্ণ সুযোগ। কলেজে কোল্ড ড্রিংকস কোম্পানি একটি দারুণ কম্পিটিশনের আয়োজন করে। ওই কম্পিটিশনে পুরস্কার বাবদ এক লক্ষ টাকা দেওয়া হবে। যদিও সেই কম্পিটিশন শুধুমাত্র বিবাহিতদের জন্য। আর পারুল যে বিবাহিত সেটা কেউই প্রায় জানে না কলেজে। কিন্তু তাও পারুল লুকিয়ে অংশগ্রহণ করার কথা ভাবে। ওইদিকে রায়ানের মা ওই একই খবর জানতে পেরে কম্পিটিশনে অংশগ্রহণ করার পরিকল্পনা করে।
এদিকে ছেলে কথা বলছে না দেখে রায়ানের মায়ের তো ভীষণই মন খারাপ। সন্তানদের মধ্যে রায়ানকে তিনি সবচেয়ে বেশি ভালবাসেন। সেখানে ছেলে মেয়ে কেউই তার সঙ্গে ঠিকভাবে কথা বলছে না মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই জন্য তিনি একেবারে ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন। রায়ানের ঘর পরিষ্কার করতে গিয়ে তার ছোটবেলার ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর পারুল এবং রায়ান বাড়িতে ফিরলে রায়ানের সঙ্গে কথা বলতে চাই তার মা। কিন্তু রায়ান ফিরিয়ে দেয় তার মাকে। এবারে পারুল আর চুপ করে থাকতে পারেনা।
পারুল জোর করে রায়ানকে তার মায়ের সাথে কথা বলতে যেতে। কারণ পারুলের মা নেই সে বোঝে এই কষ্টটা ঠিক কতটা। তাই মনে রাগ পুষে না রেখে মায়ের সাথে কথা বলতে যায় রায়ান। পারলে কথা ভেবে মায়ের সাথে কথা বলতে যায় সে। ছেলেকে কাছে পেয়ে মন শান্ত হয়ে রায়ানের মায়ের। তিনি বলেন বাড়ির সবাই বাইরে গিয়ে কাজ করছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সেখানে তিনি পিছিয়ে পড়ছেন সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই তিনিও নিজের জন্য কিছু করতে চান। তারপর রায়ানকে জানান ওই দশভূজা কম্পিটিশনে তিনি অংশগ্রহণ করতে চান। রায়ান মাকে কথা দেয় কম্পিটিশনে নিয়ে যাওয়ার।
এদিকে পারল রায়ানের মায়ের কাছে যায় সবকিছু মিটমাট করে নেওয়ার জন্য। পারুলের জন্য তার মায়ের সাথে কথা বললো রায়ান, সেই জন্য পারুলের তো একটা ধন্যবাদ প্রাপ্য। কিন্তু রায়ানের মা ভাঙবে তবু মচকাবে না। পারুলকে আবার অপমান করে জানিয়ে দেয় পারুলের সর্বনাশ করেই ছাড়বেন। এত কিছুর পরেও কোন পরিবর্তন নেই তার মধ্যে।
আরও পড়ুনঃ খুব শীঘ্রই প্রধান চ্যানেলের নতুন মেগায় অভিনেত্রী পল্লবী শর্মা! বিপরীতে থাকছে সকলের প্রিয় নায়ক! আসছে “তারে ধরি ধরি মনে করি”
এরপর সকলের আড়ালে রায়ান নিজের মাকে নিয়ে কম্পিটিশনে যায়। পারুলও সেখানে উপস্থিত ছিল। এরপর এক এক করে ফাইনাল প্রতিযোগিদের নাম নেওয়া হয়। তার মধ্যে ঘোষণা করা হয় রায়ানের মায়ের নাম। শাশুড়ির নাম শুনে অবাক পারুল। আর শেষ প্রতিযোগী হিসেবে পারুলের নাম নেওয়া হয়। পারুলের নাম শুনে রায়ান এবং তার মাও অবাক। এরপর ফাইনাল রাউন্ড রায়ানের মা এবং পারুল মুখোমুখি হয়। রায়ান বুঝতে পারে ভালোই টক্কর লাগবে দুজনের মধ্যে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

