অপারেশন থিয়েটারে উকিল নিয়ে হাজির নতুন! কাউকে কিছু না বলে কমলিনীকে দিয়ে কিসে সই করালো সে? ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

স্টার জলসার (Star jalsha) শুরু হওয়া ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনী স্পষ্ট জানিয়ে দেয় এক রাতের জন্য সে তার বাপের বাড়ি থাকবে পরের দিনই সে হাসপাতালে ভর্তি হবে যতদিন সে হাসপাতালে ভর্তি হবে ততদিনে তার ননদ একটা বাড়ি ঠিক খুঁজে নেবে তারপরে তারা সেখান থেকে চলে যাবে। এর উপর মিঠিও জানায় মিঠি যেহেতু বিদেশে পড়াশোনা করতে যাবার জন্য তৈরি হচ্ছিল তাই এখানে চাকরি করার কথা কখনো ভাবেনি কিন্তু সে নিজের মায়ের খরচ চালিয়ে নেবে, দরকার হলে তার মা মামার বাড়িতে যে কদিন আছে সেইদিনের খাবার খরচাটাও সে দিয়ে দেবে। এই কথাটা মিঠির মামীর খুব অপমানে লাগে। কিন্তু মিঠি তার মায়ের অপমান সহ্য করবে না। এই জন্যই বাধ্য হয়ে মামীকে এমন কথা শোনায়।
এরপর কমলিনীর সাথে দেখা করতে আসে মিটিল। সে আশায় সকলেই তো বেশ খুশি। কিন্তু কমলিনীর বৌদি একেবারেই পছন্দ করছে না সেটা বোঝা যাচ্ছে। তারপরই নতুন আসে কমলিনীকে দিয়ে কাগজপত্রতে সই করানোর জন্য। নতুন যে কমলিনীকে এই অবস্থাতেও কাগজপত্র সই করাতে এসেছে সেটা দেখে তো সকলেই অবাক। নতুনের ব্যবহারেও বেশ পরিবর্তন এসেছে কদিন ধরে। কমলিনী এক কথায় নতুনের সমস্ত কাগজপত্র সই করতে রাজি হয়ে যায়। নতুনের উপরে সকলেই যে অসন্তুষ্ট হয়ে রয়েছে সেটা সকলের কথা শুনেই বোঝা যাচ্ছিল। যদিও নতুন একেবারেই উত্তেজিত হচ্ছিল না। কমলিনী চুপচাপ নতুনের দেখানো কাগজে সই করে দেয়।
পরের দিন কমলিনীর অপারেশন। বাড়ি থেকে কমলিনীকে দেখতে যাওয়ার জন্য বের হতে যাবে নতুন তখনই পার্বতী তার সাথে যেতে চায়। ওইদিকে কমলিনীর জন্য তার শাশুড়ি তো চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, বারবার তার জন্য প্রার্থনা করছে। ওইদিকে বর্ষার মুখে তো কোনোদিনই ভালো কথা ছিল না কিন্তু বুবলাই আবার এখন মায়ের জন্য দরদ দেখাচ্ছে তার মায়ের নামে সে বর্ষার মুখে কোনো বাজে কথা শুনতে চাইছে না। ওদিকে কুরচি কমলিনীর কাছে হাসপাতালে যাওয়ার সময় নতুন তাকে তার গাড়িতে যেতে বলে। কিন্তু কুরচি ফিরিয়ে দেয় নতুনকে। মুখের উপর অনেক কথা শুনিয়ে দেয়।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ধারাবাহিকের মাঝপথেই ঘটল চরম অঘটন! হাসপাতালের বিছানায় গুরুতর অবস্থায় সুব্রত গুহরায়!
আসলে নতুনের ব্যবহারে এখন কেউই খুশি নয়। নতুন যেভাবে ব্যবহার করছে তাতে কেউই তার সাথে কথা বলছে না। এদিকে সকলে এক এক করে নার্সিংহোমে পৌঁছায়। বুবলাইকে একেবারে আশা করেনি কমলিনী। তাই সে বেশ অবাক হয়েছে। ওইদিকে মৌ বিদেশ থেকে এসেছে, মৌ যে আসবে সেটাও কেউ ভাবতে পারেনি। তারপর আসে নতুন। নতুন এসে বলে তার উকিল আসবে কিছুক্ষণ পর কমলিনীকে কটা সই করতে হবে। এই কথা শুনে তো সকলেই বাকরুদ্ধ। কে আর কি বলবে বুঝতে পারে না। এবারে দেখা যাক কি হবে আগামী পর্বে।

