পায়ে হেঁটে আদালতে সাক্ষী দিতে যাবে জগদ্ধাত্রী! কৌশিকীর সঙ্গে হাত মিলিয়ে মোক্ষম প্ল্যান করল দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গাকে দেখে টিটু তো ভয় পেয়ে যায় ভীষণভাবে। এরপর দুর্গা টিটু এবং লিলিপুট দুজনকে নিজের হাতে মারতে থাকে। লিলিপুটকে ছেড়ে দেয় মেনন এর হাতে। অন্যদিকে টিটুকে এলোপাথাড়ি ঘুষি মারতে থাকে দুর্গা। টিটু তখনও ভাবছে জগদ্ধাত্রী আবার কি করে উঠে দাঁড়ালো। এরপরই নিজের আসল পরিচয় দেয় দুর্গা। মার খাওয়ার পর টিটু সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। আর দুর্গা জগদ্ধাত্রীকে একসঙ্গে শেষ করার প্ল্যান করে।
দিব্যা সেন ফুলের তোড়া নিয়ে হাজির হয় মুখার্জি বাড়িতে। জগদ্ধাত্রীর অপারেশন সফল হয়েছে শুনে নাকি শুভেচ্ছা বার্তা জানাতে এসেছে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। আর বাড়ির কেউই তো দিব্যাকে একেবারেই পছন্দ করে না। তাকে বাড়ি থেকে বারবার বেরিয়ে যেতে বলে। কিন্তু দিব্যা সেন এসেছে দুর্গার সাথে মুখোমুখি কথা বলতে। দুর্গাও জানিয়ে দেয় সে তার মায়ের সামনে পাঁচিল হয়ে দাঁড়াবে। তার মাকে সব রকম ভাবে রক্ষা করবে, কেউ এতটুকু ক্ষতি করতে পারবে না জগদ্ধাত্রীর।
এদিকে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে নিজের পায়ে দাঁড় করানো চেষ্টা করছে। কারণ আর দুদিন পরেই কোর্টের ডেট সেখানে যদি জগদ্ধাত্রী দাঁড়িয়ে সাক্ষী দিতে না পারে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। দুর্গা তার বাবাকে কথা দেয় কোর্টে জগদ্ধাত্রীকে নিয়ে যাবে দুর্গা। এদিকে পরের দিন কোট প্যান্ট পরে অফিসে হাজির হয় দুর্গা। দুর্গাকে দেখেই তাচ্ছিল্য করে চাঁদু।
আরও পড়ুনঃ অর্থ উপার্জন করতে এবার চপ ভাজতে বসলো পারুল-রায়ান! এক টুকরো চপ মুখে তুলতেই ঘটলো ভয়ংকর কান্ড!
চাঁদুকে নিজের জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দেয় দুর্গা। অফিস ভর্তি লোকের সামনে অপমান করে। আরেক দিকে বৈদেহি মেহেন্দি মিলে প্ল্যান করে কিভাবে জগদ্ধাত্রীকে কোর্টে যাওয়া থেকে আটকানো যায়। কারণ জগদ্ধাত্রীকে কিছুতেই কোর্টে যেতে দেওয়া যাবে না। বৈদেহি জানিয়ে দেয় জগদ্ধাত্রী উঠে বসেছে কারো সাহায্য ছাড়াই তাই কখন কোন মিরাক্কেল হয় যায় বলা যায় না। ওদিকে কৌশিকী আর দুর্গা মিলে প্ল্যান করে কোর্টে যদি এই জগদ্ধাত্রীর জায়গায় জগদ্ধাত্রী সেজে দুর্গা থাকে তাহলে কেমন হয়। আর সেটা আড়াল থেকে শুনে নেয় চাঁদু। কিন্তু কৌশিকী তো কোর্টে খেলা ঘুরিয়ে দেবে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

