লোকলজ্জা ভুলে নতুনের বাহুবন্ধনে ভোর! স্বামীর সঙ্গে অন্য নারীকে একসঙ্গে সত্যে রূপান্তরিত হলো কমলিনীর সন্দেহ! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসা (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠি ও কৃশানুর আশীর্বাদের অনুষ্ঠান সম্পন্ন হয়। একে একে বড়রা সবাই এসে নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং উপহার বিনিময় নিয়ে চলতে থাকে আনন্দ ও খুনসুটি। বিশেষ করে কাকা-দাদুর দেওয়া হানিমুন ট্রিপ এবং কুরচির দেওয়া হীরের গয়না সবার নজর কেড়ে নেয়। দুই বেয়ানের মধ্যকার খুনসুটি ও ঝগড়ায় অনুষ্ঠানটি আরও জমে ওঠে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, একে একে সকলের আশীর্বাদের পর মিঠি ও কৃশানুর আশীর্বাদের পবিত্র মুহূর্তে এক আকস্মিক বিপত্তি ঘটে। নতুনের অফিসের সহকর্মীরা যখন উপহার দিচ্ছিলেন, তখন ভিড়ের ধাক্কায় প্রদীপ উল্টে গিয়ে আগুন ছড়িয়ে পড়ার উপক্রম হয়। উপস্থিত সকলে যখন আতঙ্কিত, তখন নতুন অত্যন্ত তৎপরতার সাথে আগুন নেভানোর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু এই ঘটনার মাঝেই ভোরের আচরণ উপস্থিত সকলকে হতবাক করে দেয়।

আগুন দেখে ভয় পাওয়ার অজুহাতে ভোর আচমকা দৌড়ে এসে সবার সামনে নতুনকে জড়িয়ে ধরে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। ভোরের এমন বাড়াবাড়ি দেখে উপস্থিত অতিথিরা অবাক হয়ে তাকিয়ে থাকেন। নতুন পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাকে সরিয়ে দিলেও, ভোর নিজের সাফাই গাইতে থাকে যে সে নাকি খুব ভয় পেয়েছে। তবে বড় মাসি বিষয়টি মোটেও ভালোভাবে নেননি। তিনি সোজাসুজি জানিয়ে দেন যে ভোরের এই ভয় পাওয়াটা নেহাতই লোকদেখানো।

এরপর ঘরোয়া পরিবেশে নতুন ও যাজ্ঞসেনী ঘুরতে যাওয়া নিয়ে গল্প করতে থাকে। এই আলাপের মাঝেই হঠাৎ সেখানে কমলিনী এসে উপস্থিত হয়। দুজনকে একসাথে দেখে বেশ বিরক্ত হয় কমলিনী। তা বোঝাই যাচ্ছিল। দূরে দাঁড়িয়ে সে সবটাই দেখছিল। নতুনের ভোরের হাত ধরে কথা বলা তাকে উৎসাহ দেওয়া সবটা দেখেই কমলিনী বেশ আঘাত পায়।

আরও পড়ুনঃ পরিত্যক্ত নয়, পুলস্ত্যও ব্রজধামেরই ছেলে! বাবার গোপন পরিচয় হয়ে উঠল পুলস্ত্যর সবচেয়ে বড় শক্তি! দুর্ধর্ষ আজকের পর্ব

তারপর কমলিনী এসে ভোরের এই অনর্থক বাড়াবাড়ির জন্য তাকে যোগ্য জবাব দেয়। ভোরের আচরণ যে শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তা কমলিনী বেশ কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে। নতুনের সাথে কমলিনীর সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, ভোরের এমন অযাচিত অধিকার বোধ বা আদিখ্যেতা যে সাধারণ দর্শকদের কাছেও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তা স্পষ্ট। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button