টিউ’মারে আক্রান্ত কমলিনী! ভালোবাসার মানুষের এমন অবস্থাতেও কঠিন নতুন! এক রাতের মধ্যেই বদলে গেল নতুন কমলিনীর সম্পর্কের সমীকরণ! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) শুরু হওয়া ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, সবাই অপেক্ষা করছিল কমলিনীদের জন্য। যা নিয়ে তর্কাতর্কিও শুরু হয়। কিন্তু তার কিছুক্ষণ পরেই ফিরে আসে কমলিনী এবং কুরচি। কুরচি জানায় কমলিনীকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল। কমলিনীর কি হয়েছে জানতে চায় নতুন। কিন্তু কমলিনী কাউকে জানাতে বাধ্য নয় বলে এড়িয়ে চলে যায়। তবে কি বড় কোন অসুখ হলো কমলিনীর?

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী মিঠি কুরচি মিলে একসঙ্গে আলোচনা করছে কমলিনীর চিকিৎসার। কমলিনীর টিউমার ধরা পড়েছে। আর সেই টিউমারটাই অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। টিউমারটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে কিনা ডাক্তার সেটাই পরীক্ষা করে দেখবে। মায়ের অসুস্থতার মিঠি দারুণ চিন্তায় পড়েছে। কান্নাকাটি করছে মাকে জড়িয়ে ধরে, একেবারেই ভেঙে পড়েছে সে। মিঠি ঠিক করেছে সে আর বিদেশে যাবে না। এখানে থেকে মায়ের চিকিৎসা করাবে।

এদিকে এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে কুরচি। আজই চলে যাবে কমলিনী তার বাপের বাড়িতে। তারপর সেখান থেকে বাড়িঘর খোঁজা শুরু করবে নতুন বাড়ি পেলে সেখান থেকেই তারা নতুন বাড়িতে চলে যাবে। ওদিকে কুরচিও নিজের ছেলের বিয়ের জন্য তোরজোর শুরু করেছে। কদিন নিজের শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে সে তারপরে আবার ফিরে আসবে কমলিনীদের সাথে।

আরও পড়ুনঃ ‘আমায় আর কেউ ডাকে না…’- এককালে তার কন্ঠেই নেচে উঠতো গোটা বাংলা! আজ কাজের অভাবে শুধুই আক্ষেপের সুর! অভাবের তাড়নায় বেহাল জনপ্রিয় সংগীত শিল্পী জিৎ গাঙ্গুলি!

এরই মাঝে নতুন আসে কমলিনীর শরীরের খোঁজ নিতে। কমলিনী নতুনকে স্পষ্টভাবেই জানিয়ে দেয় তার টিউমার হয়েছে চিন্তা করার কোন বিষয় নেই অপারেশন হলে সে ঠিক হয়ে যাবে। নতুন কমলিনীর শরীর নিয়ে সেরকম ভাবে উদগ্রীব হয় না। নতুনের আচরণ দেখে অবাক হয় মিঠি, কুরচি সকলেই। এমনকি কমলিনীও মনে মনে ভাবে নতুন হয়তো বদলে গিয়েছে। এরপরে নতুন জানিয়ে দেয় কিছু কাগজপত্র সই করতে হবে। এ কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। কোন কাগজে সই করার কথা বলছে নতুন কেউই বুঝতে পারে না। এরপর পার্বতী এসে কমলিনীর খোঁজ নেয়। পার্বতী যখন জানতে পারে কমলিনী বাড়ি থেকে চলে যাচ্ছে তখন সেও একটু সহানুভূতি দেখায়। কিন্তু মনে মনে চাইছে কমলিনী যাতে বাড়ি থেকে চলে যায়। এদিকে নতুন কমলিনীকে কাগজপত্রতে সই করাবে শুনে পার্বতীর কৌতূহল হয়। কিন্তু নতুনের মাথায় যে কি প্ল্যান চলছে সেটা কেউ বুঝতে পারে না। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button