কমলিনীর মতোই কপাল পুড়ে’ছে তার মেয়ের! আঘাত পেতে পেতে ক্লান্ত মিঠি! তবুও শিরদাঁড়া বাঁকাতে নারাজ সে!

বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। মাত্র কয়েক মাস হয়েছে ধারাবাহিকটি (Bengali Serial) শুরু হয়েছে জলসার পর্দায়। তবে ইতিমধ্যে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায় এর ধারাবাহিক মানেই একটু অন্য ধরনের গল্প সবসময় ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়। সেরকমটাই দেখা যাচ্ছে চিরসখাতে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মৌ এবং প্লুটোর আশীর্বাদ, তাই তাদের বাড়ির লোকেরা সবাই আসবে। সেজন্য মৌ সাজগোজ করতে চলে যায়। এদিকে তার কিছুক্ষণ পরেই নতুন, প্লুটো এবং প্লুটোর মা-বাবা চলে আসে। তাদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে মৌয়ের মা। বাড়ির কেউ দুজনেরই বিয়েতে একমত নয়। কারণ মিঠি এবং প্লুটোর সম্পর্কের কথা সকলে জানত। আর কিছুক্ষণ পরেই মিঠি বাবিল আসে কমলিনীর সুটকেস নিয়ে। কেউই জানত না আজ মৌয়ের আশীর্বাদ। তাই মিঠি যখন দেখে দুজনে পাশাপাশি বসে আছে এবং তাদের আশীর্বাদ পর্ব চলছে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। নিজেকে অনেকটাই শক্ত করেছে মিঠি কিন্তু চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখলে সকলেরই কষ্ট হয়।
ধারাবাহিক আজকের পর্বে দেখানো হবে অনেক কষ্ট হলেও মিঠি নিজেকে সামলে নেয়। তার কষ্ট হচ্ছে সেটা বুঝতে দেয় না কাউকে। মায়ের অনুরোধে থেকে যায় মৌয়ের আশীর্বাদে। এরপরে এক এক করে আশীর্বাদ পালা শুরু হয়। মিটিল কুরচি কেউ জানত না আজ মৌয়ের আশীর্বাদ, তাই জন্য তারা খালি হাতেই চলে এসেছে। এইজন্য কমলিনী একটু অস্বস্তিতে পড়ে। মিঠি সেখান থেকে কিছুক্ষণ পরে চলে যেতে চায় কিন্তু মৌ ইচ্ছে করেই তাকে কষ্ট দেওয়ার জন্য থেকে যেতে বলে।
নতুন মিটিল সকলেই মিঠিকে থেকে যেতে বলেন মিঠিও ভাবে সে চলে গেলে হয়তো অনেকে অনেক কিছু ভেবে নিতে পারে। এরপরে নতুন সোনার হার দিয়ে আশীর্বাদ করে মৌকে মৌ তো সোনার হার দেখে লোভ সামলাতে পারে না। নতুনের হাত থেকে কেড়ে নিয়ে নেয়। তারপরে কমলিনী নিজের গলার সোনার চেইন দিয়ে মৌকে আশীর্বাদ করে। কুরচি তার কাছে থাকা সামান্য টাকা দিয়ে দুজনকে আশীর্বাদ করে।
আরও পড়ুনঃ রায়ানকে বাঁচাতে তুর্যকে নিজের হাতে খু’ন করল পারুল! শেষ করে ফেলল নিজের উজ্জ্বল ভবিষ্যৎ!
নতুন কমলিনীর সম্পর্ক নিয়ে আবারও কাঁটাছেড়া চলতে থাকে। যদিও নতুন মুখের উপর যোগ্য জবাব দিয়ে দেয়। কিন্তু তাও নতুনের বৌদি এবং কমলিনীর বৌদি মিলে তাদেরকে অপমান করতে ছাড়ে না। এদিকে মিঠিকে আরো কষ্ট দেওয়ার জন্য মৌ তার এবং প্লুটোর ছবি তুলে দিতে বলে। মিঠিও হাসিমুখে দুজনের ছবি তোলার জন্য এগিয়ে যায়। কিন্তু মিঠির এই কষ্ট কেউ দেখতে পারছে না নিজের চোখে। সকলেরই খারাপ লাগছে মিঠির জন্য। দেখা যাক কি হয় আগামী পর্বে।

