রায়ানকে বাঁচাতে তুর্যকে নিজের হাতে খু’ন করল পারুল! শেষ করে ফেলল নিজের উজ্জ্বল ভবিষ্যৎ!

পারুলের মাথা উঁচু করে বাঁচার গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে পরিণীতা (Parineeta)। দর্শকমহলে এই ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয়তা অনেক। তার প্রমাণ পাওয়া যায় টিআরপি তালিকায় বারবার। নিজের প্রতিপক্ষকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পরিণীতা। যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়ছে। বর্তমানে তো ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়িতে গিয়ে মোল্লার রায়ান সবাইকে সব ঘটনা খুলে বলে। সবাই তো এই ঘটনা শুনে রীতিমতো শিউরে ওঠে। তুর্য যে এত ভয়ংকর ছেলে সেটা কেউই কল্পনা করতে পারছে না। কিন্তু পারুল বলে বিপদ এখনো কেটে যায়নি। কারণ তুর্যকে পুলিশ এখনো খুঁজছে, সে এখনো ধরা পড়েনি। তাই তাদের খুব সাবধানে থাকতে হবে। সকলেই তো ভয় পেয়ে যায়। রায়ান পারুলকে সাবধান করে দেয়, বাড়ি থেকে বেরোতে না করে। কিন্তু দাদু মনে করে যেহেতু পুলিশ এখন তুর্যকে খুঁজছে তাই তুর্য কয়েকদিন হয়তো শান্ত থাকবে। এই বলে তিনি গয়নার দোকানে বেরিয়ে যায়।
ওদিকে তুর্য পুলিশের হাত থেকে পালাচ্ছে এবং নিজের আস্তানা গুটিয়ে অন্য কোথাও ঘাঁটি তৈরি করার কথা ভাবছে। সে তার দাদুর মৃত্যুর বদলা নিয়েই ছাড়বে, বসু পরিবারে সবাইকে শেষ করবে। ওদিকে রায়ান পারুলকে প্রতিটা পদে পদে হারানোর জন্য এখন মন দিয়ে পড়াশোনা করছে। তখনই পড়তে বসে একটা বই খুঁজে পাচ্ছিল না বলে তার মাকে ডাকাডাকি করে। রায়ানের মা সব বই দিয়ে যাওয়ার পর তার প্রয়োজনীয় বইটা খুঁজতে গিয়ে একটা ভয়ংকর জিনিস দেখে রায়ান।
রায়ান যে বইটা খুঁজছিল সেই বইয়ের প্রথম পাতায় যে ছেলেটির ছবি আছে সেই ছেলেটিকে তার বড্ড চেনা চেনা লাগে। সে মনে করার চেষ্টা করে এই ছেলেটিকে কোথায় দেখেছে। তখনই রায়ানের মনে পড়ে যায় তপন জানার বাড়িতে এই ছেলেটির ছবি দেখেছে। যার গলায় মালা পরানো ছিল। আর ঠিক তখনই পারুলের আসে পড়ার নোটস নিতে। রায়ান পারুলকে সঙ্গে সঙ্গে ওই বইটা দেখিয়ে পারুলকে মনে করতে বলে। পারল একবার দেখাতেই ছেলেটিকে চিনতে পারে। পারুল রায়ান সব হিসেব মিলিয়ে বুঝতে পারে তাদের বাড়ির আসল শত্রু হলো তুর্য।
আরও পড়ুনঃ মাঝরাতে ঘিরে ধরল অসুস্থতা! তড়িঘড়ি ভর্তি করা হলো হাসপাতালে, সংকরজনক অবস্থায় সৌরভ গাঙ্গুলীর মা নিরূপা দেবী!
সঙ্গে সঙ্গে রায়ান পারুল এটাও বুঝতে পারে তুর্যর প্রথম টার্গেট হলো দাদু। সঙ্গে সঙ্গে দাদুকে বাঁচানোর জন্য রওনা দেয় দুজনে। বাড়ির সবাই জানায় দাদু এখনো সোনার দোকান থেকে ফেরেনি। রায়ান পারুল এতটুকু সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। ওদিকে দাদু নাড়ুর সঙ্গে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল ঠিক তখনই মাঝ রাস্তায় তাদের রাস্তা আটকে দাঁড়ায় তুর্য। তুর্যকে দেখে তো অবাক হয়ে যায় দাদু। দাদু গাড়ি থেকে নেমে এলেই তুর্য গুলিভরা বন্দুক দাদুর দিকে তাক করে তাকে প্রাণের ভয় দেখাতে থাকে। প্রথমত দাদু কিছুই বুঝতে পারে না কি হচ্ছে এসব। তারপর তুর্য নিজের পরিচয় দেয় জানায় সে তপন জানার নাতি। তার দাদুর খুনের বদলা নিতে এসেছে সে। বসু পরিবারে সবাইকে সে শেষ করে দেবে। দাদু তো তুর্যর হুমকিতে ভয় পায় না। দাদু বলে তার শত্রুতা যখন দাদুর সাথে তখন দাদুকেই গুলি করুক, কিন্তু তার পরিবারের যেন কোনো ক্ষতি না করে। আর ঠিক সেই মুহূর্তে পারুল রায়ান সেখানে এসে উপস্থিত হয়। তুর্য দাদুর উপর গুলি চালানোর আগেই পারুল ভারী জিনিস দিয়ে তুর্যর মাথায় আঘাত করে, তারজন্য মৃত্যু হয় তুর্যর। নিজের হাতে তুর্যকে খুন করে ফেলে পারুল। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

