‘আমি তো এখনও নেশা করে আছি, আমি বাড়িতে শুয়ে…’- মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়ে কি বললেন অভিনেতা সৌরভ দাস?

বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্র (Bengali Movie) জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন সৌরভ দাস (Sourav Das) বড় পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ (Web Series) জগতে সৌরভের নাম ছড়িয়ে রয়েছে নিজের অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন অল্প বয়স থেকে অভিনয় জগতে হাতে খড়ি হয় তার। ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় প্রথম অভিনয় জগতে পা রাখেন সৌরভ তারপর থেকে একের পর এক ছবি ওয়েব সিরিজে কাজ করার জন্য অফার আসতে থাকে তার কাছে।

খুব অল্প বয়সে নিজের ব্যান্ড খুলেছিলেন। ভগবানের ইচ্ছা হয়ত অন্যরকম ছিল তাই অভিনয় জগতে এত অল্প সময়েই নাম করতে পেরেছেন অভিনেতা। তবে অভিনেতার জীবনেও কিন্তু অনেক চড়াই উতরাই ছিল সেই সব পেরিয়েই আজকে সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। তবে সম্প্রতি কিছুদিন আগেই অভিনেতার একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নেটিজেনদের আগ্রহ কম না তার মধ্যে সৌরভের ভিডিও সোশ্যাল মিডিয়াতে অভিনেতাকে সমালোচনার মুখে ফেলেছে। ভিডিওতে সৌরভকে নিজের গাড়ির ভিতরে ড্রাইভিং সিটে বসে থাকতে দেখা গেছে। আর স্ত্রী দর্শনার কথা জিজ্ঞাসা করতেই সৌরভকে বলতে শোনা গিয়েছে, ‘ওঁনার নামে কী আছে? ওঁনার নামের বানানের শেষ পাঁচটা শব্দ কী? দর-সোনা। সোনার দর জিগ্গেস করতে গেছে। (কথা জড়িয়ে আসে সৌরভের) সিচুয়েশনটা এখন সেটেলমেন্টের দিকে এগোচ্ছে।’

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তো অভিনেতাকে নিয়ে সকলেই নানান রকম খারাপ খারাপ মন্তব্য করছে। সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। তবে এবার এই ভিডিওর বিরুদ্ধে আসল ঘটনার কথা সাক্ষাৎকারে ফাঁস করলেন সৌরভ। অভিনেতার কাছে জানতে চাওয়া হয় বিগত কয়েকদিন ধরে তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়া চর্চা হচ্ছে সেই বিষয়ে তিনি কি বলতে চান।

আরও পড়ুনঃ ‘মেয়েদের ক্রিকেট খেলা উচিত নয়’- পুরনো মন্তব্যে নতুন বিতর্ক! সেদিন কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলী?

প্রথমে তো অভিনেতা মিথ্যে নাটক করে বলেন আমি এখনো নেশা করে আছি। তারপর সৌরভ বলেন আসল সত্যি, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি আগের দিন টানা ২৪ ঘন্টা শুটিং করেছি। তারপরে আমার চোখ মুখ বসে গিয়েছিল, আর আমার চোখ দুটো এমনিতেই ভাসা ভাসা। আমি সিগারেট ছাড়া আর কোন রকম নেশা করি না। আর লোকজন কি বলল তাতে আমার যায় আসে না। অনেকেই নিজের মনের জ্বালা মেটাতে ফেসবুকে এই সমস্ত মন্তব্য করেন। তাদের নিয়ে আমার কিছুই বলার নেই।’ তবে কি সেদিন যে ঘটনা ঘটেছিল সবটাই ভুল বোঝা হয়েছিল অভিনেতাকে? বর্তমানে অভিনেতা তার আগামী ছবির প্রচার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

Back to top button