মিঠাইয়ের পরে বড় জ্যাকপট পেলো শাক্য! অঙ্কুশ ঈশার সাথে কাজ করবে ধৃতিস্মান, সোশ্যাল মিডিয়ায় খুদেকে শুভেচ্ছা বার্তা ভক্তদের

‘মিঠাই’ ধারাবাহিক সম্প্রতি শেষ হয়েছে। সেই গল্পে মিঠাই এবং সিদ্ধার্থের একটি ছেলে হয়েছিল এবং সে বেশ কিছুটা বড় হয়ে গেছিলো, মিঠাই প্রেমী ভক্তদের এই সবই জানা। তাদের ছেলের চরিত্রে দর্শক মহল যাকে দেখতে পেয়েছে তাকে টিভির পর্দায় আমরা প্রত্যেকে ‘শাক্য’ নামে চিনি। তবে তার আসল নাম কি জানেন? চলুন জেনে নেওয়া যাক।

শাক্যর আসল নাম ধৃতিষ্মান চক্রবর্তী। ভাববেন না এই প্রথম সে জনপ্রিয়তা পাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিতি তাঁর রয়েছে। এইটুকু বয়সেই ৫টি ভাষায় গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে। যে খবর আবার টুইট করে শেয়ার করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই খুদেকে ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

ধৃতিষ্মানের বয়স যখন মাত্র ১১ মাস তখন থেকেই গানের প্রতি ঝোঁক। কেউ গান গাইতে শুরু করলেই চুপ করে শুনত সে। অহমিয়া, সংস্কৃত, বাংলা, হিন্দি এবং ইংরাজি ভাষায় গান গেয়ে গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলেছেন। ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গারের খ্যাতিও দেওয়া হয়েছে।

ধৃতিস্মান কিন্তু এই প্রথমবার টিভির পর্দায় অভিনয় করছে না। অর্থাৎ মিঠাই এর শাক্য চরিত্র তার প্রথম অভিনয় নয়। এর আগেও একটি ধারাবাহিকে নিজের অভিনয় গুনে মুগ্ধ করেছে বাংলার দর্শককে। তবে সেখানে তার বেশি দিনের পাঠ ছিল না। কিন্তু মিঠাই ধারাবাহিকে বেশ দীর্ঘ সময়ে কাজ করার সুযোগ পেয়েছে এই খুদে অভিনেতা। আর সেখানেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে সে।

ঠিক যেমন করে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রুপা বেশ জনপ্রিয়তা লাভ করে কিছুদিন আগেই কাজ করছে ওটিটি প্লাটফর্মে। ঠিক তেমনি মিঠাই থেকেও প্রভূত জনপ্রিয়তা লাভ করে কয়েকদিন আগে এস ভি এফ প্রোডাকশন হাউজের মিউজিক ভিডিওতে কাজ করছে মিঠাইয়ের ছোট্ট শাক্য। সেখানে দেবচন্দ্রিমা সিংহ রায় কেউ অভিনয় করতে দেখা গিয়েছিল। যা দেখে ভক্তরা বেজায় খুশি হয়েছিল তবে এবার সেই ভক্তদের জন্য আরো এক বড় সুখবর।

এবার রাতারাতি বড় পর্দায় কাজ করতে চলেছে পর্দার শাক্য অর্থাৎ ধৃতিষ্মান চক্রবর্তী। কৌশিক গাঙ্গুলীর পরিচালিত “অসুখ বিসুখ” ছবিতে টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা এবং জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহার সাথে কাজ করবে সে। এই খবর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হওয়ার পরেই তার ভক্তরা তাকে বেজায় ভালোবাসায় এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছে।

Back to top button