প্রকাশ্যে চিরসখার টাইম স্লট! শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক! কার জায়গা দখল করছে আসন্ন এই মেগা?

বিকেলবেলা হলেই টিভির পর্দার সামনে বাড়ির মা কাকিমারা বসে পড়েন তাদের পছন্দের ধারাবাহিকগুলি (TV Serial) দেখার জন্য। বর্তমানে তো একাধিক জনপ্রিয় চ্যানেলে (Famous Channel) অসংখ্য ধারাবাহিক দেখানো হয়ে থাকে। তবে সব ধারাবাহিক তো আর দর্শকরা একসাথে দেখতে পারেন না। তাই তাদের পছন্দের কিছু ধারাবাহিক (TV Serial) রয়েছে যেগুলো দর্শক দেখতে একেবারেই মিস করেন না।

আর ধারাবাহিক জগতে নতুন ধারাবাহিকের আসা যাওয়া তো লেগেই রয়েছে। সেই সঙ্গে পুরনো ধারাবাহিক শেষ হয়ে যাওয়া খারাপ লাগাও রয়েছে দর্শকদের মাঝে। নতুনকে জায়গা করে দিতে গেলে পুরনোদের তো সরে দাঁড়াতেই হবে এটাই নিয়ম। এরকমই এবারে একটি জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়ে যেতে চলেছে। যার জন্য দর্শকদের খুবই মন খারাপ।

শেষ হচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক

বর্তমানে সব ধারাবাহিকই টিআরপি নির্ভর। ধারাবাহিকটির টিকে থাকা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপর। ধারাবাহিকগুলি সবসময় চেষ্টা করে থাকবে টিআরপি তালিকায় নিজেদের জায়গা বজায় রাখতে। তবে সব ধারাবাহিক সব সময় সেই জায়গা ধরে রাখতে পারেনা। তাই ধারাবাহিক গুলি দর্শকদের মাঝে জনপ্রিয় না হওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।

এরকম বহু ধারাবাহিক রয়েছে। যারা এর আগেও মাত্র তিন চার মাস সম্প্রচারিত হয়েই শেষ হয়ে গিয়েছে। এবারে সেরকম একটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে এবং তার পরিবর্তে শুরু হতে চলেছে নতুন একটি ধারাবাহিক। কিছুদিন আগেই জানা গিয়েছে স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক চিরসখা।

আরও পড়ুনঃ ক্যান্সারে বাদ পড়ল কিডনি! চলছে মৃত্যুর সাথে লড়াই! কেমন আছেন এই জনপ্রিয় শিল্পী?

এই নতুন ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়। এবারে নতুন এই ধারাবাহিকের জন্যই বন্ধ হয়ে যেতে চলেছে স্টার জলসার বেশ পুরোনো এবং দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক শুভ বিবাহ। দীর্ঘদিন ধরেই স্টার জলসার পর্দায় এই ধারাবাহিক হচ্ছিল। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহতেই ভালো ফলাফল করত এই ধারাবাহিক। তবে হঠাৎ করেই ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চিরসখা ধারাবাহিকটি আগামী ২৭ জানুয়ারী থেকে দেখা যাবে প্রতিদিন রাত ৯টায়। তবে শুভ বিবাহ বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেই খবর জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে।

Back to top button