মায়ের অসুস্থতা বদলে দিল বুবলাইকে! বউয়ের আঁচল থেকে বেরিয়ে প্রকৃত পুরুষ হয়ে উঠল কমলিনীর বড় ছেলে! ধারাবাহিকে বুবলাই চরিত্রটির বদল দেখে খুশি দর্শক!

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
আর এই ধারাবাহিক জগতে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল স্টার জলসার চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। এছাড়াও এই ধারাবাহীকে আরো অন্যান্য কলা কৌশলীরা রয়েছেন যারা গুরুত্বপূর্ণ সমস্ত চরিত্রে অভিনয় করছেন।
ধারাবাহিকির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিভান ঘোষ। ধারাবাহিকে তার চরিত্রটি কমলিনীর বড় ছেলে বুবলাই। বুবলাই চরিত্রটি শুরু থেকে বেশ পজেটিভ ছিল। দর্শক বেশ পছন্দ করছিল চরিত্রটি। কিন্তু যত দিন গিয়েছে পরিস্থিতি অনুযায়ীকে এই চরিত্রটির পরিবর্তন এসেছে। চরিত্রটি ধীরে ধীরে ইতিবাচক থেকে নেতিবাচকে পরিণত হয়েছে। কিন্তু পুরোপুরি ভাবে কখনোই নেগেটিভ চরিত্রে পরিণত হয়নি চরিত্রটি।
ধারাবাহিকে কমলিনী এবং নতুনের বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক একেবারেই বড় ছেলে হিসেবে মেনে নিতে পারেনি বুবলাই কোনদিনই। তাই তার মা এবং নতুন দুজনের প্রতি ছিল রাগ, ক্ষোভ, অভিমান। আর সেই অভিমান থেকে মায়ের সাথে খারাপ ব্যবহার। নতুনকে অপমান করা সমস্ত কিছু করেছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি একেবারে আলাদা। ধারাবাহিকে দেখানো হচ্ছে মৃত্যুর সাথে লড়াই করছে তার মা। শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ আর এই অবস্থাতে বুবলাইয়ের এর পরিবর্তন লক্ষ্য করছে দর্শক।
আরও পড়ুনঃ ‘মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নেমে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়া যায়, অভয়ার পাশে থাকা হয় কি?’- সরকারের পক্ষেই রচনা! প্রতিবাদী তারকাদের এক হাত নিলেন সাংসদ তথা অভিনেত্রী! বিচারের আশায় রাস্তায় নামা নিছক ভন্ডামি?
কিভাবে তার চরিত্রটি ধীরে ধীরে আবারো নেতিবাচক থেকে ইতিবাচকে ফিরে আসছে। আগে যেখানে নতুন এবং তার মা কমলিনী দুজনকেই অপছন্দ করত সেখানে ধীরে ধীরে আবারো নতুনের পাশে দাঁড়াচ্ছে সে। মায়ের জন্য প্রার্থনা করছে, মাকে নিয়ে চিন্তা করছে। আর বুবলাইয়ের এই পরিবর্তন দেখে দর্শক চরিত্রটির প্রতি আবারও আবেগপ্রবণ হয়ে পড়ছে।

