ফুলকির জন্য বিশেষ উপহার! বড় রাণীর দেওয়া উপহারেই সর্বনাশের ফাঁদ! ফাঁ’স আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি তো বড় রাণীকে কথা দিয়েছে তাই ফুলকি কিছুতেই পিছিয়ে আসতে পারবে না। এই রহস্যের শেষ দেখে ছাড়বে। তারপরই রাজমহলে গিয়ে ধানু এবং আদিত্যকে অষ্টমঙ্গলায় নিমন্ত্রণের কথা জানিয়ে দেয় রোহিতের মা। তারপরই ধানুকে লাবু ফোন করে বলে অষ্টমঙ্গলায় তাদের বাড়িতে সবাই মিলে নিমন্ত্রণ করতে যাবে। ধানু প্রথমে কাউকে কিছু বুঝতে দেয় না। নিজের মধ্যেই কষ্ট চেপে এড়িয়ে যায়। কিন্তু ধানু যে কষ্টে আছে সেটা বুঝতে পারে ফুলকি, তাই সবার আড়ালে তাকে ফোন করে। ধানু কাঁদতে কাঁদতে ফুলকিকে বলে অষ্টমঙ্গলা কোনভাবে পিছানো যায় কিনা। ফুলকি কথা দেয় সে সব ঠিক করে দেবে।

ওদিকে সীতারামকে তো পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে এরপর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে। তাকে জিজ্ঞাসাবাদ করার আগেই তার একলোক এসে দেখা করতে চায়। কিন্তু পুলিশ দেখা করতে না দিলে সীতারামের জন্য শুধু ঠাকুরের প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়। সেই প্রসাদ খেয়েই জেলের ভিতর মৃত্যু হয় সীতারামের।
আরও পড়ুনঃ ‘এই সিরিয়াল দেখলে কেউ বাচ্চাকাচ্চা নিতে চাইবে না!’- মিঠিঝোরা ধারাবাহিকের নতুন প্রোমোয় আতঙ্কে দর্শক! সমালোচনার মুখে ধারাবাহিক কর্তৃপক্ষ!
তড়িঘড়ি সীতারামের মৃত্যুর খবর দেওয়া হয় স্বাগতা ম্যাডামকে। আর যেহেতু তার হাতে এই কেসের দায়িত্ব ছিল তাই তাকে এবারে এই ঘটনার জন্য বদলি করে দেওয়া হবে। স্বাগতা এসব জানার পরই ফুলকিকে ফোন করে সব বলে। ফুলকি সবটা শুনে কি করবে বুঝতে পারে না। রোহিতকে নিয়ে সোজা চলে আসে থানায়। বারবার স্বাগতাকে আটকানোর চেষ্টা করে।
তারপর পান্ডেজির সাহায্য নিয়ে শেষ মুহূর্তে স্বাগতার ট্রান্সফার আটকে দেয়। এদিকে সীতারাম মারা গেছে এই খবর টা পাওয়ার পর ছোট রানী তো খুবই খুশি। কিন্তু স্বাগতার যে ট্রান্সফার হয়নি এই খবরটা এখনো পায়নি তিনি। এদিকে রাজ বাড়িতে ধানু আর আদিত্যকে নিমন্ত্রণ করতে গিয়ে বড় রানীর সাথে দেখা করে ফুলকি। আর বড় রাণীকে বলে এখন রোহিতও তাদের পাশে আছে। বড় রানী খুশি হয়ে তাদের দুহাত ভরে আশীর্বাদ করে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

