‘এই সিরিয়াল দেখলে কেউ বাচ্চাকাচ্চা নিতে চাইবে না!’- মিঠিঝোরা ধারাবাহিকের নতুন প্রোমোয় আতঙ্কে দর্শক! সমালোচনার মুখে ধারাবাহিক কর্তৃপক্ষ!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বদলেছে। রাই অনির্বাণের জীবনে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। সেই নিয়ে প্রত্যেকে যেমন উৎসাহী এমন রায়কে নিয়ে সকলেই চিন্তিত কারণ দীর্ঘদিন ধরে এই রায়ের শরীরের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে শারীরিক অবনতি হচ্ছে রায়ের তাই সন্তান জন্ম দেওয়ার পর রায়ের অবস্থা কেমন থাকবে সেই নিয়ে সকলের মাথাব্যথা।

এরই মধ্যে ধারাবাহিকের প্রোমো ভিডিও নিয়ে চলছে তুমুল হাসাহাসি সমালোচনা ও কটাক্ষ। প্রোমোতে দেখানো হচ্ছে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাবা হয় অনির্বাণ। খুশিতে আত্মহারা হয়ে যায় সকলে। ডাক্তারের কাছে ছুটে গিয়ে অনির্বাণ জিজ্ঞাসা করে তার স্ত্রী এবং সন্তান দুজনে সুস্থ আছে কিনা। ডাক্তার বলে অনির্বাণের কন্যা সন্তান হয়েছে কিন্তু সেই মুহূর্তের রাইকে তারা বাঁচাতে পারেনি।
আর এই প্রোমো দেখেই কমেন্ট বক্সে ঝড় তুলেছেন নেটিজেনদের একাংশ। সবাই প্রোমো ভিডিও দেখে রীতিমতন ট্রোল শুরু করেছেন। ধারাবাহিকের গল্প আর ভালো লাগছে না দর্শকদের সেটা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুনঃ সবার সামনে কানমোলা খেলেন সাংসদ কাঞ্চন! অন্যায়ের উপযুক্ত শাস্তি দিলেন রচনা! কি এমন করলে অভিনেতা?
কেউ লিখেছেন, ‘একটা বাচ্চা হতে গিয়ে কত কাহিনী, আর এই দিকে আমাদের বাসার পাশে একজন দুই বছরে দুইটা বাচ্চা হয়সে, কোন ঝামেলা ছাড়া।’ অন্যজনের দাবি, ‘বন্ধ করুন, অনেক দেখেছি আর পারা যাচছে না।’ আরেকজন লিখেছেন, ‘সব সিরিয়ালের এই এক ন্যাকামি নায়িকা বাচ্চা হতে গেলেই সমস্যা হয় আর সেটা নিয়ে বছর পার করে দেই। কোনো সিরিয়ালে কি এমন ঘটবে না যে নায়িকার সহজেই বাচ্চা হয়ে গেল।’ এমন কত ধরনের কমেন্ট করেছেন নেটিজেনরা।

