জি বাংলায় আসছে কাব্য! এই আসন্ন মেগার নায়কর চরিত্র থাকছেন কে? জানলে চমকে যাবেন আপনিও

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলি প্রতিনিয়ত একের পর এক নতুন নতুন সব ধারাবাহিক নিয়ে আসছে টেলিভিশনের (Bengali Television) পর্দায়। একটি শেষ হতে না হতেই আরো একটি ধারাবাহিক এসে জুড়ে বসছে চ্যানেলে। কোনটা ছেড়ে কোনটা দেখবেন বুঝে উঠতে পারছেন না দর্শক মহল। ফের জি বাংলায় (Zee Bangla) আসতে চলেছে এক নতুন মেগা।

কিছুদিন আগেই জি বাংলার (Zee Bangla) পর্দায় একাধিক নতুন ধারাবাহিক নিজেদের সম্প্রচার শুরু করেছে। প্রত্যেকটি ধারাবাহিকেই সম্প্রচার করা হচ্ছে এক একটি আকর্ষণীয় গল্প। নিজের প্রতিপক্ষ চ্যানেলগুলির সাথে প্রতিযোগিতার মঞ্চে কোনোভাবেই পিছিয়ে পড়তে চায় না জি বাংলা তাই আবারও এক আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হতে চলেছে এই চ্যানেল।

একটি ধারাবাহিক ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে এবং তাদের সম্প্রচারিত বিষয়বস্তু কতটা মনোগ্রাহী হবে সেটা অনেকাংশই নির্ভর করে কোন প্রোডাকশন হাউজ সেই প্রজেক্টটি সম্প্রচার করছে তার ওপর। প্রোডাকশন হোক ভালো হলে ধারাবাহিকের মান উন্নত হওয়ার একটা সম্ভাবনা থাকে। জি বাংলায় আসন্ন এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে থাকতে চলেছে ক্রেজি আইডিয়াস প্রোডাকশন হাউজ।

ইতিমধ্যেই ধারাবাহিকের নায়ক নায়িকার নির্বাচন সম্পন্ন করেছে প্রোডাকশন হাউজ। প্রথম প্রচার ভিডিও শুটিং হয়েছে। আরো একদিন এই প্রচার ভিডিওর শুটিং হবে আর তারপরেই সামনে আসবে এই আসন্ন ধারাবাহিক এর প্রথম প্রোমো। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, আর সেটা হলো কোন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে এই ধারাবাহিকের নায়ক নায়িকার চরিত্রে?

আরও পড়ুন: রাইয়ের চাকরি ছাড়ার কারণ শুনে চমকে গেল অনির্বাণ! নিজেই ভুলগুলো বুঝতে পারলো সে!

জি বাংলায় ফিরছে বিশ্বজিৎ

এই ধারাবাহিকে প্রধান নায়ক হিসেবে বহুদিন পর দেখা যাবে বিশ্বজিৎ ঘোষকে (Biswajit Ghosh)। শেষবার খেলনা বাড়ি ধারাবাহিকে আরাত্রিকা মাইতির বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এবার আরো একবার জি বাংলায় ফিরছেন তিনি। এখানে তার চরিত্রের নাম হতে চলেছে কাব্য। তিনি হবেন বাড়ির বড় ছেলে। এছাড়াও থাকবে তার এক ভাই এবং বোন। আর এভাবেই এগোবে ধারাবাহিকের গল্প।

Bengali serial

Back to top button