জি বাংলার অধঃপতন! প্রধান চ্যানেলের এ কি হাল! টিআরপিতে ছক্কা মারলো জলসা

সন্ধ্যে হলেই টেলিভিশনের সামনে বসে পড়েন মা কাকিমারা নিজেদের পছন্দের ধারাবাহিক গুলি দেখার জন্যে। কিন্তু বর্তমানে কোন ধারাবাহিক এগিয়ে রয়েছে সেটা ঠিক করা হয় টিআরপি তালিকায় (TRP List) টিআরপি রেটিং (TRP Rating) এর মাধ্যমে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন টিআরপি লিস্ট বের করা হয়। আর এই সপ্তাহে বাজিমাত করলো স্টার জলসা।
আমরা প্রত্যেকেই জানি ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসা ও জি বাংলার পর্দায়। আর সেই সঙ্গে পুরোনো কিছু ধারাবাবিকও শেষ হয়েছে। আর নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা, আশা আকাঙ্ক্ষা থাকে।
কিন্তু জি বাংলার দর্শকদের জন্য এই সপ্তাহটা মোটেই ভালো গেল না। এই সপ্তাহের টিআরপি তালিকায় চোখ রাখলেই দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক গুলির তুলনায় স্টার জলসার ধারাবাহিকগুলি অনেক এগিয়ে রয়েছে। যা দেখে জি বাংলার দর্শকের বেজায় মন খারাপ।
জি বাংলার ধারাবাহিকে টেক্কা দিল স্টার জলসা
যেমন পুবের ময়না থেকে এগিয়ে রয়েছে স্টার জলসার তেঁতুল পাতা। আনন্দীর থেকে এগিয়ে গীতা, জগদ্ধাত্রীর থেকে এগিয়ে কথা। কোন গোপনে মন ভেসেছে এর থেকে এগিয়ে রোশনাই। তবে এই সপ্তাহতেও টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে রেখেছে জি বাংলার ফুলকি। আবার অন্যদিকে তৃতীয় স্থান দখল করে রেখেছে নিম ফুলের মধু।
আরও পড়ুন: অনির্বাণকে কাছে টেনে নিল রাই! ভালোবেসে ফের কাছাকাছি রাই অনির্বাণ! জমে গেল আজকের পর্ব
বর্তমানে এই দুটি ধারাবাহিক ছাড়া জি বাংলার কোন ধারাবাহিকই টেক্কা দিতে পারছে না স্টার জলসা ধারাবাহিকগুলিকে। যার ফলে বেজায় চিন্তায় পড়েছে জি বাংলার দর্শক। বেশিরভাগ স্টার জলসার ধারাবাহিক গুলি টিআরপি তালিকায় স্লট দখল করে নিয়েছে। এর মধ্যে আসে আরো এক নতুন ধারাবাহিক। এবারে দেখার অপেক্ষায় এই নতুন ধারাবাহিক দর্শকের মনে কতটা জায়গায় দখল করতে পারে।

