বাংলা সিরিয়ালে বিয়ে নিয়ে নিরন্তর ছেলেখেলা! উড়ন্ত সিঁদুর, ভার্চুয়ালি সিঁদুরের পর পট্টি পরা বিয়ে! দৃশ্য দেখে রেগে লাল নেটিজেনেরা

বর্তমান বাংলা ধারাবাহিক (Bengali Serial) মানেই গল্পের গরু গাছে চড়া। ধারাবাহিকের গল্প থেকে গতি প্রকৃতি সবেতে এই অদ্ভুত কার্যকলাপ দর্শকদের বিরক্ত করেছে। এর আগে বিয়ে এবং ডিভোর্স নিয়ে বহু গল্প ঘোরাফেরা করেছে। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) থেকে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche) কখনো ডিভোর্স হয়ে আবার এক হওয়া, কখনো উড়ন্ত সিঁদুরের ঠেলায় পরিস্থিতির চাপে দিয়ে ইত্যাদি। সিরিয়াল দেখতে বসে রীতিমতো বিরক্ত হয়েছেন দর্শক। ‌

তবে বর্তমানে রাত সাড়ে আটটার স্লটে যেন শুরু হয়েছে সিঁদুর কম্পিটিশন। কে কত অদ্ভুত ভাবে বিয়ে করতে পারে, কোন বিয়ে কত আশ্চর্য রকম ভাবে হতে পারে তার নিত্য দৃষ্টান্ত মিলছে। বাংলা ধারাবাহিকের এই ধরনের অধঃপতন পরিবেশের ওপর প্রভাব ফেলবে, আশঙ্কা করছেন টেলি দর্শক। অনেকেই বলছেন পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। স্টার জলসার ‘রোশনাই’ এবং জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ বিয়ের সংক্রান্ত এমন কিছু দৃশ্য দেখালো, যা চোখ কপালে তুলল সবার।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নায়িকার শ্যামলী ও‌
নায়ক অনিকেতের পরিস্থিতির চাপে আগেই বিয়ে হয়ে গেছে। যদিও বিয়ের পর শ্যামলীকে‌ কোনো দিনই স্ত্রীর মর্যাদা দেয়নি অনিকেত। এদিকে, গ্রাম বাংলার মেয়ে শ্যামলীকে তুলে নিয়ে গিয়ে বারবার করে বিয়ের চেষ্টা করে মন্দার। ‌ধারাবাহিকের বর্তমান ট্র্যাকে দেখা যায়, মন্দার এবার আর হার মানতে নারাজ। ‌শ্যামলীকে তুলে নিয়ে গিয়ে তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়েছে সে। তাহলে কি মন্দার আর শ্যামলীর বিয়েটা হয়েই গেল? যদিও পরে জানা যায় শ্যামলীর মাথায় নাকি বাঁধা ছিল পট্টি, আর ছিল পরচুলা। তাই সিঁদুর পরা স্বচ্ছ মতে হয় নি!

অন্যদিকে, স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে দেখা যায়, নায়ক বেনারস থেকেই রোশনাইকে বিয়ে করে কলকাতায় নিয়ে এসেছে। সে এখন আশ্রিতা। এদিকে, সবাই জেনে গেছে রোশনাই বিবাহিত। কিন্তু কে তাঁর স্বামী? আর সেখান থেকেই চলে আসে ভার্চুয়াল বিয়ের কনসেপ্ট।
ভিডিও কলে চোখ মুখ অন্ধকারে রেখে রোবটের মতো সেজে হিরো আসে ‘রোশনাইকে’ বিয়ে করতে! এ আবার কি! কান্ড দেখে হেসে খুন দর্শক।

আরও পড়ুন: মিথ্যে বিয়ের নাটক করে মন্দারকে উচিত শাস্তি দিলো শ্যামলী! সুস্থভাবে ফিরে এলো অনিকেত!

আর এই দুই ধারাবাহিকের অদ্ভুত ট্র্যাক দেখে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। কান্ড
দেখে নেটিজেনেরা বলছেন, রাত সাড়ে আটটার স্লট মানেই বাহারি সিঁদূরের খেলা। কেউ আলগা চুল লাগিয়ে সিঁদুর পরছে, তো কেউ ভিডিও কলে বিয়ে করে সিঁদুর পরছে। সব মিলিয়ে বড্ড হাস্যকর হয়ে উঠছে বর্তমান বাংলা সিরিয়াল।

Back to top button