সবার সামনে নীলুর মু’খোশ ছিঁড়ে দিল সৌর্য! চরম প্রতিশোধ নিল সে!

সময় বদলায়, কখনো কোনো মানুষের জীবনে সর্বক্ষণ ভালো বা খারাপ সময় চলতে পারে না। জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই এবং শৌর্যর জীবনেও এইবার নিজেদের প্রমাণ করার সময় এসেছে। তারা দুজনেই যেই ভাবে নীলাঞ্জনার নোং’রামির শিকার হয়েছে এইবার তারই প্রতিশোধ নিলো শৌর্য।

এই সমাজে সবার আগে একটি মেয়েকেই কলঙ্কিত করা হয় ঠিকই কিন্তু তাই বলে ছেলেদের গায়ে যে কোন কলঙ্ক লাগে না এই কথা সম্পূর্ণ ভুল। একটি ছেলেও ভেতর ভেতর ভেঙ্গে গুঁড়িয়ে যায়, যখন সে দেখে তার নিজের পরিবার তাকে বিশ্বাস করছে না। আর ঠিক সেইটাই ঘটেছে এই ধারাবাহিকের অন্যতম নায়ক শৌর্যর সাথে। তাকে সবার সামনে বে’আব্রু করে ছেড়ে দিয়েছে নিলাঞ্জনা।

নিজের স্বার্থসিদ্ধি করতে সে যেটা করেছে সেটাকে চরম অ’পরাধ বলে। আর এমনি এমনি এই অপরাধের মাপ পাওয়া যায় না। এইবার নীলাঞ্জনাকে তার উপযুক্ত শাস্তি দিলো শৌর্য। প্রথমেই তাকে নেশাগ্রস্ত করে তার পেট থেকে সমস্ত কথা বার করে সেটা রেকর্ড করে নিয়ে প্রমাণ হিসেবে নিজের কাছে রেখে দেয় শৌর্য। তারপর সেই রেকর্ডিং শুনিয়ে দেয় অনির্বাণকে। তার মন থেকে সমস্ত ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাস দূর করে দেয় শৌর্য।

আরো পড়ুন: মিঠিঝোরা, শুভ বিবাহসহ ধারাবাহিকগুলির শুটিং কি শুরু হবে কাল থেকে? জানা যাবে আজই!

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণের মনের সমস্ত দ্বন্দ্ব দূর করে সে চলে আসে নিজের বাড়িতে। কারণ সেখানেও তাকে জবাবদিহি করতে হবে। তার নিজের মা-বাবা তাকে এই কিছুদিন ধরে যে চোখে দেখেছে সেটা কিছুতেই মেনে নিতে পারেনি শৌর্য। সে বাড়িতে ফিরেই আবার পুরনো কথা তোলে। শৌর্য সবাইকে বলে জানতে পেরে গিয়েছে তার এবং রায়ের ছবি বিকৃত করে তাদেরকে সমাজের সামনে অসম্মানিত করেছে কে। এরপর সে নীলাঞ্জনা নাম নেয়। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়।

নীলুর মান সম্মান মাটিতে মিশিয়ে দেয় শৌর্য

শৌর্য সবার সামনে কথাগুলো বলার পর বাড়ির প্রত্যেকের আর এক মুহূর্তের জন্যও নীলাঞ্জনাকে চোখের সামনে সহ্য করতে পারে না। এই মেয়েটার জন্য তাদের সংসারে অনেক ক্ষতি হয়েছে। নীলাঞ্জনা এর আগেও শৌর্যকে অনেক মিথ্যা কথা বলেছে এবং তার মন নিয়ে খেলা করেছে। এইবার এসে যেটা করেছে সেটার সত্যি কোন ক্ষমা হয় না। তৎক্ষণাৎ নীলাঞ্জনাকে বাড়ি থেকে বের করে দিতে বলে শৌর্যর বাবা মা।

Back to top button