বৈদেহির সব চাল উল্টে দিলো জগদ্ধাত্রী, গলার আওয়াজ শুনে ঋষির খুনিকে ধরলো জ্যাস!

বুদ্ধিতেই বাজিমাত। আর এই বুদ্ধি দিয়েই একের পর এক জটিল রহস্যের সমাধান করে ফেলে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রীর (Jagaddhatri) নায়িকা জ্যাস সান্যাল। তার হাঁটা চলা, কথা বলা, অপরাধীদের নিজের হাতে শাস্তি দেওয়া, বুদ্ধি করে সমস্ত রহস্যের কিনারা খুঁজে বের করা এইসব কিছুর ভক্ত হয়ে গিয়েছেন বাংলার দর্শক মহল।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের ছেলেকে বাঁচাতে এবং স্বয়ম্ভুকে ফাঁসাতে এবার একটা মোক্ষম চাল চেলেছে বৈদেহি মুখার্জী। যখন বৈদেহি মুখার্জী দেখলো, কোনভাবেই প্রতিপক্ষকে হারানো সম্ভব হচ্ছে না তখন সে সাক্ষীর সাক্ষ্য বদলে দেওয়ার চেষ্টা করে আর তাতে সফল হয়। কিন্তু জগদ্ধাত্রী থাকতে এতো সহজে অন্যায়কে জিতে যেতে যেতে দেবে না সে। এর মাঝেই অনিন্দিতা আর অস্মিতা ফোন করে জগদ্ধাত্রীকে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী পরপর সমস্ত ঘটনা বলতে থাকে অনিন্দিতাকে। সে বলে, “সেদিন অনেকটা মদ খেয়ে নিয়েছিল ঋষি। এরপর অস্মিতাকে একা পেয়ে ঋষি ওকে ম’লে’স্ট করার চেষ্টা করে। অস্মিতা তাড়াতাড়ি নিজের মাকে ফোন করে। অনিন্দিতা পৌঁছানোর আগেই ঋষি আবারও অস্মিতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আর অস্মিতা তখন ঋষিকে ওই ব্রোঞ্জের মূর্তিটা দিয়ে মাথায় আঘাত করে। অনিন্দিতা তখন অস্মিতাকে নিয়ে বাড়ি পৌঁছে যায়। এরপর ঋষি কি অবস্থায় আছে সেটা দেখার জন্য অনিন্দিতা আবার ওখানে ফিরে যায়। সে গিয়ে বুঝতে পারে ঋষি মৃত। কি ঠিক বলছি তো?”

“এরপর অনিন্দিতা ঋষিকে নিয়ে তার দায়িত্বে থাকা মর্গে আসে। আর তারপর শেষকৃত্য সম্পন্ন করে। শ্রাদ্ধ করে। তাইতো?” তখন অসুবিধা চিৎকার করতে থাকে আর বলতে থাকে সে খুন করেনি। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। জগদ্ধাত্রী বুঝে উঠতে পারেনা তার কি অস্মিতাকে বিশ্বাস করাটা ঠিক হবে? ঠিক তখনই তার মনে পড়ে যায় একটা ছেলে ফোন করে তাকে হুমকি দিয়েছিল আর ভয় দেখিয়ে বলেছিল এই কেসটা থেকে যেন সে সরে যায়। মনে পড়তেই নন্দীকে ফোন করে জগদ্ধাত্রী ঋষির সমস্ত বন্ধুদের কন্টাক্ট নাম্বার চেয়ে নেয়।

আরো পড়ুন: ইংরেজি না জানায় সেক্রেটারির পদে চাকরি পেলো না রাই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো তাকে! প্রোমো প্রকাশ্যে!

এদিকে স্বয়ম্ভু গিয়ে দেখতে পায় উপল সব ভুলে গিয়েছে। সে তাকে উৎসব মনে করছে। আর এই গোটা বিষয়টা রেকর্ড করে নেয় কোন এক অজ্ঞাত মহিলা। সন্দেহ করা হচ্ছে তিনিই বৈদেহি মুখার্জী। জগদ্ধাত্রী বলে এখন তার কাছে সবটা জলের মতো পরিষ্কার। বৈদেহি মুখার্জীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আর উপল মৈত্রের ঘরের সিসিটিভি ১০মিনিটের জন্য বন্ধ হয়ে যাওয়া সবটা সে বুঝতে পেরেছে। সে বলে, কেউ যদি ডালে ডালে চলে তাহলে জগদ্ধাত্রীদের বুদ্ধি চলে পাতায় পাতায়। এবার তার ফাঁদে পড়বে বৈদেহি মুখার্জী।

Back to top button