ইংরেজি না জানায় সেক্রেটারির পদে চাকরি পেলো না রাই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো তাকে! প্রোমো প্রকাশ্যে!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় একটি সদ্য শুরু হওয়া ধারাবাহিক হচ্ছে মিঠিঝোড়া (Mithi Jhora)। সম্প্রচারের কিছু দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকের প্লট। অত্যন্ত হৃদয়স্পর্শী একটি গল্পকে কেন্দ্র করে ধারাবাহিকটি শুরু হয়েছে। সেই তুলনায় ধারাবাহিককে টিআরপি তেমন একটা ভালো জায়গা দখল করতে পারেনি। তবে দর্শকদের ধারণা সাম্প্রতিক প্লট জনপ্রিয়তা এনে দেবে ধারাবাহিকটিকে।
শুরুতেই এই ধারাবাহিকের গল্প এবং নায়িকার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা গুলি দর্শকদের চোখে জল এনে দেয়। বিয়ের আগেই মারা যায় নায়িকার বাবা। সংসারে মা আর দুই বোনের দায়িত্ব নিতে গিয়ে নিজের হবু স্বামীর সাথে নিজের বোনের বিয়ে দিয়ে দেয় রাই। নিজের সমস্ত শখ আহ্লাদ সুখে থাকার আকাঙ্ক্ষা সবকিছুকে ত্যাগ করে পরিবারের বড় ছেলে হিসেবে নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নেয় সে।
যদিও এর মূল্য সে পায়নি। যাদের জন্য রাই জীবনের সমস্ত সুখ ত্যাগ করেছে, যে বোনের জন্য এরাই নিজের সুন্দর ভবিষ্যৎকে বিদায় জানিয়েছে সেই বোন বর্তমানে তাকে হিংসা করে। তার উপস্থিতি পছন্দ করে না। নিজের দিদিকে সবার সামনে ছোট করতে চায়। নিজেদের দিদির দয়ায় পাওয়া সুখের দম্ভে এখন অন্ধ হয়ে গিয়েছে নিলু। এত কিছুর পরেও রাই তার বোনকে সুখী দেখতে চায়। তাই সমস্ত অপবাদ মাথা পেতে নিয়েছে সে।
বহুদিন ধরে রাই একটা চাকরি খুঁজছে। কারণ নিজের বাবার জায়গাটা এখন তার। একটা ছোট বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব তার উপর। নিজের মাকে দেখার দায়িত্ব তার উপর। তাই একটা চাকরি তার ভীষণ দরকার। সেই চাকরির খোঁজেই এদিকও দিক ঘুরে বেড়াচ্ছে রাই। এর মাঝেই একটা চাকরির সন্ধান পায় সে। ঠিক এমনটাই দেখা যায় এই ধারাবাহিকের সদ্য প্রকাশিত একটি নতুন প্রোমো ভিডিওতে।
আরো পড়ুন: শৌর্য্যের সামনে রাইকে অপমান করতে নতুন ফন্দি নীলুর! নিজের দিদিকেই রাজরানী থেকে ঘুঁটেকুড়োনি বানিয়ে রাখলো সে!
এই প্রোমোতে দেখা যায়, রাই চাকরির উদ্দেশ্য একটা বড় অফিসে ইন্টারভিউ দিতে এসেছে। যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার ঘরে ঢুকতেই রাইকে তার সময় জ্ঞান নিয়ে একাধিক কটু কথা শোনানো হয়। এরপর সেই ব্যক্তি রাইকে জিজ্ঞাসা করে সেই বাড়ির একমাত্র আর্নিং মেম্বার? রাই বলে, হওয়ার চেষ্টা করছে। এই গোটা কথাটাই ইংরেজিতে বলতে বলা হয় রাইকে। রাই বলে সে ইংরেজিতে একটু কাঁচা কিন্তু দু-তিন মাসের মধ্যেই শিখে নেবে। সেই ব্যক্তি ভীষণ রেগে গিয়ে রাইকে অপমান করে তাড়িয়ে দেয়।

