জল থই থই ভালোবাসার পর শেষ হচ্ছে ম্যাজিক মোমেন্টের আরেক মেগা! মন খারাপের সুর দর্শক মহলে!

কিছুদিন আগেই শেষ হয়েছে ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউজের প্রযোজনায় সম্প্রচারিত স্টার জলসা (Star jalsha) চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক জল থই থই ভালোবাসা (Jol thoi thoi valobasa)। টিআরপিতে যথেষ্ট ভালো ফল থাকা সত্বেও চর্চায় তেমন না থাকতে পাড়ায় ধারাবাহিকটিকে শেষ করে দেয় চ্যানেল কর্তৃপক্ষ।

ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় বেশ কষ্ট পেয়েছিলেন দর্শক মহল। ভালো টিআরপি দেওয়া সত্ত্বেও এই ধারাবাহিকটি বন্ধ করে দিয়ে অন্যায় করেছে চ্যানেল এমনটা দাবি জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা। বর্তমানে এই ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউসের প্রযোজনায় সম্প্রচারিত আরো এক জনপ্রিয় ধারাবাহিককে বিদায় জানাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ।

বর্তমানে একটি ধারাবাহিক খুব জনপ্রিয়তা না পেলে বা চর্চায় বিশেষভাবে আসতে না পারলে এবং টিআরপি (TRP) তালিকায় একটু পড়ে গেলেই সেই ধারাবাহিকটিকে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে চ্যানেল কর্তৃপক্ষ। এতোটুকু ক্ষতির মুখ দেখতে চায় না চ্যানেল। তাই এখন আর কোন ধারাবাহিককেই তেমন একটা দ্বিতীয় সুযোগ দেওয়া হয় না।

শেষ হচ্ছে বাদল শেষের পাখি

২০২৩ সালের ১৩ ই নভেম্বর থেকে সান বাংলায় সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচারিত হওয়া শুরু করেছিল এই বাদল শেষের পাখি। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করেছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেতা সুস্মিত মুখার্জী। নায়িকা হিসেবে দেখা গিয়েছে শ্রেষ্ঠা প্রামানিককে। এর আগে এই অভিনেত্রী আকাশ আটের মেয়েদের ব্রতকথায় সাবিত্রী মায়ের ব্রত কথা গল্পে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন: ছেলের সাথে স্রোতের বিয়ে ঠিক করলেন সর্থকের বাবা! ডোরাকে উচিত শিক্ষা দিলো অনির্বাণ!

এছাড়াও এই ধারাবাহিকে বেস্ট প্রধান ভূমিকায় জুটি হিসেবে দেখা গিয়েছে রোশনী তন্নী ভট্টাচার্য, দেবজ্যোতি রায়চৌধুরীকে। এই ধারাবাহিকটি ম্যাজিক মোমেন্টের অন্য একটি সফল ধারাবাহিক। প্রথম কয়েক মাস টিআরপিতে বেশ ভালো ফলাফল অর্জন করেছিল এই মেগা। কিন্তু ধীরে ধীরে টিআরপি অনেকটাই পড়ে যায়। তাই আর কোনরকম সুযোগ না দিয়েই এই ধারাবাহিকটিকে শেষ করার নির্দেশ দিয়েছে চ্যানেল। সম্ভবত এই ধারাবাহিকের জায়গাতেই আসতে চলেছে বসু পরিবার।

Badal Shesher Pakhi

Back to top button