শুরু হল নায়িকার ন্যাকামি! ভালো সাজতে গিয়ে সংসারে কাল সাপ ঢোকাল রাই! ক্ষেপে গেল দর্শক মহল!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ কিছু ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যেগুলি টিআরপি (TRP) তালিকায় সেরকম একটা খ্যাতি অর্জন করতে না পারলেও দর্শকদের মনে একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছে। সেই সমস্ত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি। তবে যত দিন যাচ্ছে এই ধারাবাহিকের মান ক্রমশ পড়ে যাচ্ছে।

শুরু থেকেই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ রাই চরিত্রটিকে বেশ সাবলম্বী এবং সত্যনিষ্ঠ যুক্তিবাদী বলে মনে হয়েছিল দর্শক মহলের। তার সোজাসাপ্টা কথা বলার ধরন এবং ভুলকে ভুল বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানসিকতা মন ছুয়ে গিয়েছিল দর্শক মহলের। কঠিন সময়ে তার নেওয়া সিদ্ধান্ত এবং নিজের জীবনে ক্ষমা করে দেওয়ার পরম শক্তি এই চরিত্রটির প্রতি দর্শকদের মনে ভালবাসা সৃষ্টি করেছিল।

Rai is an inspiration

তবে এবার ধারাবাহিকটি বিপথে এগোচ্ছে। এতদিন এই ধারাবাহিকটিকে আর পাঁচটা মেগা সিরিয়ালের মত মনে না হলেও এইবার দর্শকরা বুঝতে পারছেন গল্প ঠিক সেই দিকেই এগোচ্ছে। বহু সাধ্য সাধনার পর ভেঙে যাওয়া দুটো মানুষ আবার জুড়ে গিয়ে একে অপরের সাথে থাকা শুরু করেছে। ধারাবাহিকের নায়ক এবং নায়িকা অর্থাৎ অনির্বাণ এবং রাই। তাদের দুজনের মিলে যাওয়া এবং তারপর একটা সুখী দাম্পত্য এটাই দেখতে চেয়েছিলেন দর্শকরা। কিন্তু সেটা কিছুতেই হতে দিতে চান না লেখক।

রাইয়ের বাড়াবাড়ি সহ্য করতে পারছে না দর্শক

সম্প্রতি দেখা যাচ্ছে, নিজের সর্বস্ব হারিয়ে স্বামীর মৃ’ত্যুতে মর্মাহত হয়ে যাওয়ার কোন জায়গা না পেয়ে নিজের মেয়েকে নিয়ে নির্লজ্জের মতন নিজের প্রাক্তন স্বামীর বাড়িতে উঠেছে অনির্বাণের প্রাক্তন স্ত্রী কোয়েল। অনির্বাণ রাইকে বারবার বলেছে, ওই মহিলার সাথে সে ঘর করেছে। অনির্বাণ খুব ভালো করেই জানে কোয়েল কিরকম। তারপরেও রাইয়ের দরদ এতোটুকুও কমেনি।

Rai will be back with a new look

আরও পড়ুনঃ ২১ দিনের আগেই প্রমাণ হাজির! অসাধ্য সাধন করল আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

যে মহিলা তার স্বামীকে ঠকিয়েছে, স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়া করে পালিয়ে গিয়েছে, জীবনের সবথেকে বড় ধাক্কা দিয়েছে সেই মানুষটাকেই আবার নিজের বাড়িতে আশ্রয় দিচ্ছে রাই। সে খুব ভালো করেই জানে একই বাড়িতে প্রাক্তন এবং বর্তমান দুই স্ত্রীকে নিয়ে থাকাটা সম্ভব নয়। তারপরেও রাই যা করছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক মহল। এরপর তুমুল শয়তানি শুরু করবে কোয়েল। আর এভাবে আবার বি’ষিয়ে যাবে রাই অনির্বাণ দুজনের সম্পর্ক। আবার সেই একই গাঁ’জাখুরি গল্প যেটা আর দেখতে চায়না দর্শক মহল। তাই এবার রাই চরিত্রটির ওপর ক্ষেপে গিয়েছেন ভক্তরা।

Back to top button