মিঠাইয়ের ভাগ্য গ্রাস করলো জগদ্ধাত্রীকে! গল্পে চমক আনতে অনেক বছর এগিয়ে যাচ্ছে গল্প!

একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই (Mithai)। প্রতি সপ্তাহেই নতুন নতুন চমকের কারণে পর্দায় দারুণ জমজমাট ছিল ধারাবাহিকটি। তবে শুধু তাই নয়, টিআরপি (TRP) তালিকাতেও ছিল তাদের নজরকাড়া ফলাফল। পর পর বেশ কয়েকবার টিআরপিতে বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিয়েছে ধারাবাহিকটি। এমনকি জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকগুলোর মধ্যেও সবচেয়ে বেশিবার বেঙ্গল টপার হয়েছে মিঠাই।
অপরদিকে জি বাংলার চলতি সময়ের জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। একের পর এক মোড় দিনে দিনে জমিয়ে তুলেছে ধারাবাহিকের কাহিনী। এই ধারাবাহিকটির হাত ধরেই নিজেদের পুরোনো গৌরব ফিরে পেয়েছে ব্লুজ প্রোডাকশন হাউজ। একের পর এক দমদার কেস, রহস্য রোমাঞ্চ দিয়ে ভরা প্রতিটি পর্ব, গল্পে একের পর এক বিরাট টুইস্ট সব মিলিয়ে পর্দায় জমজমাট জগদ্ধাত্রী। তবে শুরু দর্শকদের মাঝেই নয়, টিআরপি তালিকাতেও নজরকাড়া ফলাফল করেছে জগদ্ধাত্রী। পরপর বেশ কয়েকবার বেঙ্গল টপারের খেতাব দখল করেছে জ্যাস সান্যাল।
টিআরপির দৌড়ে পিছিয়ে যাচ্ছে জগদ্ধাত্রী
তবে সময় যত এগিয়েছে ততই কমেছে জগদ্ধাত্রীর জনপ্রিয়তা। ধীরে ধীরে কমেছে ধারাবাহিকের টিআরপিও। একসময় যে ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও পর পর বেঙ্গল টপার হয়েছিল চলতি সময়ে তার টিআরপি এসে ঠেকেছে পঞ্চম স্থানে। এমনকি বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় স্লট হারা ছিল জগদ্ধাত্রী। ধারাবাহিকের এরূপ পরিস্থিতি দেখে নেটিজেনদের মধ্যে অনেকেই মনে করছেন মিঠাইয়ের মতো অবস্থা হতে চলেছে জগদ্ধাত্রীর।
টিআরপি কমে গেলেও কেন আসছে না জগদ্ধাত্রীর নতুন প্রোমো
বেশ কয়েক সপ্তাহ ধরে স্লট হারা হলেও আসেনি জগদ্ধাত্রীর নতুন কোন প্রোমো বা কোনরকম প্রমোশনও করা হয়নি জগদ্ধাত্রীর। এমনকি ধারাবাহিকটিতে আসেনি বিরাট বড় কোন চমক। ফলেই ধারাবাহিকটির প্রতি আরও আকর্ষণ হারাচ্ছেন দর্শকরা। ঠিক এমনটাই হয়েছিল মিঠাইয়ের সঙ্গেও। একবার স্লট হারা হওয়ার পর দর্শকদের কাছেও ভীষণ পুরোনো হয়ে উঠেছিল মিঠাই। ফলে পরবর্তী সময়ে স্লট ফিরে পেলেও লাভ হয়নি বিশেষ। মিঠাইয়ের মতোই জগদ্ধাত্রীতেও অনেক কিছু দেখানোর রয়েছে। অনেক রহস্য উদঘাটন করা বাকি রয়েছে যেগুলো এখনও দেখানো হয়নি ধারাবাহিকটিতে? কিন্তু কেন এখনো ধারাবাহিকে আসে না নতুন চমক? এরূপ প্রশ্নই তুলে ধরছেন নেট দুনিয়ার একাধিক সদস্যরা।
আরও পড়ুন: ফেঁসে গেল জ্যাস সান্যাল! সংকটে মুখার্জী বাড়ির দুই ছেলে! দেবুর পাতা ফাঁদে ধরাশায়ী স্বয়ম্ভু
জগদ্ধাত্রী ধারাবাহিকে লিপ আনার দাবি তুললেন নেটিজেনরা
প্রতিবার কাঁকনকে টার্গেট করা, মুখার্জী বাড়ির সম্পত্তির জন্য উৎসব, দেবুর একের পর এক চক্রান্ত একেবারেই আর মনে ধরছে না দর্শকদের। ফলে সামাজিক মাধ্যমে তাই অনেকেই দাবি তুলেছেন এবার জগদ্ধাত্রীর গল্পে আনা হোক লিপ। এগিয়ে যাক জগদ্ধাত্রীর গল্প। নাহলে টিআরপি যদিও এইভাবে বেহাল থাকে তবে খুব শীঘ্রই ধারাবাহিকের কাহিনীতে ইতি টানবে চ্যানেল। এমনটাই মনে করছেন নেটিজেনরা।

