প্রকৃত পুরুষ হওয়ার প্রথম ধাপেই অসফল অনির্বাণ! তাকে ধিক্কার জানাচ্ছে দর্শক মহল!

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হচ্ছে মিঠিঝোড়া (MithiJhora)। শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পাচ্ছে ধারাবাহিকের নায়িকা রাই। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প। এখানে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সদ্য বিয়ে হয়েছে ধারাবাহিকের নায়িকার। এতদিন পরিবার থেকে শুরু করে সমাজ প্রত্যেকের কাছ থেকেই অনেক অন্যায় অবিচার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে ধারাবাহিকের নায়িকা রাই। নিজের জীবনে একেবারে গুটিকয়েক মানুষকে সে পাশে পেয়েছে। যাদেরকে এতদিন সে আপন বলে জানত এবার তারাই নানারকম ভাবে রাইকে আঘাত করছে। সবাই শুধু নিজের প্রয়োজনে রাইকে ব্যবহার করছে।

নায়িকার নিজের বোন নীলাঞ্জনা রাইয়ের ছবি বিকৃত করে উপহার স্বরূপ অনির্বাণের হাতে তুলে দেয় আর সেটা দেখেই রাইকে ভুল বোঝে অনির্বাণ। এর আগেও ঠিক একই ঘটনা ঘটেছে। অন্যের কথা শুনে নিজের ভালোবাসার প্রতি অবিশ্বাস তৈরি হয়েছিল অনির্বাণের। যার ফলস্বরূপ সে দুর্ব্যবহার করেছিল রাইয়ের সাথে। আরো একবার একই জিনিসের পুনরাবৃত্তি ঘটালো সে।
রাইকে বিশ্বাস করতে পারল না অনির্বাণ
প্রতিটা মেয়ে চায় তাদের ভালোবাসার মানুষটা যেন সব পরিস্থিতিতেই হাত ধরে পাশে থাকে। কিন্তু যতবার খারাপ পরিস্থিতি এসেছে রাইকে কেবল ভুল বুঝেছে অনির্বাণ। বর্তমানের রায়ের সাথে যেটা হয়েছে সেটা রীতিমত জঘন্য অপরাধ। তার কোন নিষ্পত্তি না করেই অনির্বাণকে বল রাই কে দোষারোপ করে গিয়েছে। শুধু দোষারোপ করেই থেমে থাকেনি সে। অনির্বাণ স্পষ্ট জানিয়েছে, সে আর রাইয়ের সাথে একটা দিনও থাকতে পারবে না।
আরও পড়ুন: একটা চিঠি ধরিয়ে দিয়ে বিদায় জানালো অনির্বাণ! এই লড়াইয়ে কাউকেই কি পাশে পাবেনা রাই?
কোন রকমের পরামর্শ না করেই একটা চিঠি লিখে পালিয়ে গিয়েছে অনির্বাণ। একজন নায়ক হিসেবে একেবারেই যথার্থ কাজ করেনি সে। দর্শকদের মতে অনির্বাণের উচিত ছিল রাইয়ের পাশে থাকা। এই কাজটা কে বা কারা করতে পারে সেই নিয়ে খতিয়ে তদন্ত করা। তা না করে এখনো অবধি রায়ের জীবনে ঘটা সমস্ত দুর্ঘটনার জন্য রায় কি দোষারোপ করেছে অনির্বাণ। ফল স্বরূপ নায়ক হিসেবে অনির্বাণকে আর মেনে নিতে পারছে না দর্শক মহল। তাকে ধিক্কার জানাচ্ছে ভক্তরা।

