একটা চিঠি ধরিয়ে দিয়ে বিদায় জানালো অনির্বাণ! এই লড়াইয়ে কাউকেই কি পাশে পাবেনা রাই?

মানুষ পাশে থাকার শপথ নেয় ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সেই শপথ রাখতে পারে না। কঠিন সময় এলে স্বার্থপরের মতো হাত ছড়িয়ে পালিয়ে যায়। বর্তমানে ঠিক তেমনটাই করতে দেখা গেলো জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়ক অনির্বাণকে। বেশ জমে উঠেছে এই ধারাবাহিকের সাম্প্রতিক গল্প। এই ধারাবাহিকের প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সুমন দে-কে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এই দুদিন আগেই সাতপাকে ঘুরে সাত জন্ম একসাথে থাকার, একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েছিল অনির্বাণ। কিন্তু নিজের সেই বিশ্বাস ভরসা বজায় রাখতে পারল না সে। একটা ঝড় গোটা সম্পর্কটাকে খাদের ধারে ঠেলে দিলো। একটা উপহারের বাক্সে থাকা কিছু নকল ছবি সবটা এলোমেলো করে দিলো। অনির্বাণের অবিশ্বাসের পারদ গলিয়ে তার ভিতরে অবধি পৌঁছাতে পারল না রাই।

মিঠিঝোড়া আজকের পর্ব ১৬ জুলাই (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 16 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনির্বাণ রাইকে আর কোনমতেই বিশ্বাস করতে চায় না। সে বলে, “আমি একটা সন্দেহ করেছিলাম, তারপর নিজের কাছেই নিজে ছোট হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন দেখছি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। আমার ভাবনায় কোন ভুল ছিল না। তুমি আমায় এভাবে ঠকাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার মা বাপি তোমায় ঠিক চিনেছিল এদিকে আমি এতোটুকুও চিনতে পারিনি। আবার আমার গোটা জীবনটা নষ্ট হতে বসেছিল। তার ঠিক আগের মুহূর্তে আমি বেঁচে গেছি।”

আরো পড়ুন: পর্ণার ডাকে রাস্তায় নামল মানুষের ঢল, নাজেহাল পুলিশ প্রশাসন!

রাই বলে, “এই ছবিগুলো নকল। আমাদের একসাথে ফাঁস করতে হবে সেটা। এখন এই লড়াইটা একে অপরের সাথে নয়। আমাদের একসাথে থেকে কাজ করতে হবে।” অনির্বাণ বলে, সে আর রাইয়ের মুখ দেখতে চায় না। রাগে ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে তার। রাই যেন আর তার সামনে না আসে। এরপর ঘর থেকে বেরিয়ে যায় অনির্বাণ। অন্যদিকে নিলু মনে মনে ভাবতে থাকে, আর খুব বেশিক্ষণ তার দিদি ওই বাড়িতে টিকতে পারবে না। অনির্বাণের মুখ দেখে তার মা বুঝে যায় কিছু একটা গন্ডগোল হয়েছে।

চিঠি লিখে পালিয়ে গেলো অনির্বাণ

সকালবেলা উঠে ননদের থেকে রাই জানতে পারে অনির্বাণ নাকি সকাল বেলা কোথাও একটা বেরিয়ে গিয়েছে। তাড়াতাড়ি অনির্বাণের স্টাডি রুমে যেতেই একটা চিঠি পায় রাই। সেখানে লেখা থাকে, “আমি অনেক ভাবলাম। আমি বোঝার চেষ্টা করলাম যেটা করছি সেটা ঠিক না ভুল। অনেক ভেবে বুঝতে পারলাম আমি একদম ঠিক ভাবছি। আমার ভাবনায় কোন ভুল নেই। তুমি যেটা করলে তার জন্য আমি তোমাকে কোনদিনও ক্ষমা করতে পারব না।” মাঝ সমুদ্রে পড়ে যায় রাই। বুঝে উঠতে পারে না তার ঠিক কি করা উচিত।

Back to top button