কয়েক মাসেই শেষ নবাগত ধারাবাহিক! পরপর একাধিক মেগা শেষ হচ্ছে জি বাংলার পর্দায়! কী হলো হঠাৎ?

বর্তমানে বাংলা ধারাবাহিকের অন্যতম চ্যানেলগুলির মধ্যে বেশ জনপ্রিয় এবং প্রথম সারির একটি চ্যানেল হল জি বাংলা (Zee Bangla)। এই মুহূর্তে টিআরপি তালিকায় যে সমস্ত মেগা রাজ করছে তার বেশিরভাগই সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে, বর্তমানে এই চ্যানেলটির জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁয়া। তবে সম্প্রতি এই চ্যানেলে সম্প্রচারিত একাধিক ধারাবাহিক পরপর শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
বর্তমান দর্শকরা টিআরপির গুরুত্ব ভালোভাবেই বোঝেন। তাদেরকে আর আলাদা করে টিআরপি কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর প্রয়োজন পড়ে না। দর্শকরা দেখেছেন ঠিক কিভাবে টিআরপিতে পিছিয়ে পড়ায় শেষ হয়ে গিয়েছে একাধিক ধারাবাহিক। টিআরপি না থাকলে নতুন পুরনো নির্বিশেষে সেই ধারাবাহিকটিকে তৎক্ষণাৎ শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে ফেলে চ্যানেল কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই চ্যানেলের এমন অনেক ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে এবং শেষ হয়ে যাওয়ার কথা চলছে যেগুলি টিআরপিতে (TRP) বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে। প্রথমে চ্যানেল সেই ধারাবাহিকটিকে প্রাইম টাইম থেকে সরিয়ে অন্য স্লটে দিয়ে একটা শেষ সুযোগ দিয়ে থাকে এবং তাতে কাজ না হলে সেই ধারাবাহিকটিকে চিরতরে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই মুহূর্তে জি বাংলার পর্দায় শেষ হচ্ছে একাধিক ধারাবাহিক।
ইতিমধ্যেই দর্শকরা জানতে পেরেছেন জি বাংলার পর্দা থেকে বিদায় নিচ্ছে কার কাছে কই মনের কথা এবং আলোর কোলে এই দুই ধারাবাহিক। এই দুই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিংও শেষের পথে। তবে এবার জানা যাচ্ছে জি বাংলার একেবারে নবাগত এক জনপ্রিয় ধারাবাহিককেও নাকি দুই এক সপ্তাহের মধ্যেই শেষ করে দিতে চলেছে চ্যানেল! হঠাৎ করে পরপর এতগুলো ধারাবাহিক একসাথে শেষ করে দেওয়ার কারণ কী?
আরও পড়ুন: ছোট পর্দার পুতুল এবার বড় পর্দায়! জনপ্রিয় নায়কের সাথে জুটি বেঁধে চলচ্চিত্র জগতে পা রাখলেন শ্রীতমা!
শেষ হচ্ছে অষ্টমী
কার কাছে কই মনের কথা এবং আলোর কোলে এই দুটি ধারাবাহিকের সবার খবর নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছে চ্যানেল। শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই নাকি শেষ শুটিং হতে চলেছে জি বাংলার আরও এক জনপ্রিয় নবাগত ধারাবাহিক অষ্টমীর (Ashtami)! কি এমন হলো যার জন্য বছর ঘুরলো না এদিকে কয়েক মাসের মধ্যেই এমন তড়িঘড়ি করে ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো চ্যানেল? তবে কি টিআরপির ঘেরাটোপে জি বাংলা?</p

