অস্পষ্ট ছবি, পিছনে পাহাড়, একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছেন তাঁরা! বিচ্ছেদ ভুলিয়ে আবার কাছাকাছি দুই তারকা…

একসঙ্গে সেটে শ্যুট আর সেখান থেকে প্রেম। টলিউডে এরকম নিদর্শন কম নেই। কিন্তু খুব কম ক্ষেত্রেই সেই প্রেম বিয়ের পিঁড়ি অবধি পৌঁছাতে পেরেছে। আবার বহুক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ নেমে এসেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছেদ ঘুচিয়ে কাছে আসার নিদর্শনও কম নেই। সম্প্রতি সেইরকম নিদর্শন আবার গড়লেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnav Bandopadhyay) এবং অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee)।

জি বাংলার এককালীন জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়ার সেট থেকেই বন্ধুত্ব হয় অর্ণব ঈপ্সিতার। আর তারপর সেই বন্ধুত্ব প্রেমে পরিণতি পায়। আর তাঁদের প্রেম দেখে এই জুটির প্রেমে পড়েন তাঁদের অনুরাগীরা। নিজেদের সামাজিক মাধ্যমে একসঙ্গে বহু ছবি শেয়ার করতেন।
আর ছবি ছাড়া মাত্রই অনুরাগীদের ভালোবাসায় ভরে যেত সেই ছবিগুলি। তারপর সেই প্রেম এগোয় বিয়ের পিঁড়ি অবধিও। প্রথমে আইনিভাবে বিয়ে সেরে নেন তাঁরা। খুব আনন্দের সঙ্গে সেই ছবিগুলোও নিজেদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন দুই তারকা।
View this post on Instagram
কিন্তু তারপরই অন্য সুর শোনা যেতে থাকে তাঁদের মুখে। কেমন যেন ঠান্ডা পড়ে যান তাঁরা দুজনেই। একজন এই বিষয়ে কিছু জানতে চান না, আর একজন স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে তাঁরা আলাদা থাকছেন।
কিন্তু তাঁর মাঝেও একজনের প্রোফাইলে জ্বল জ্বল করছিল তাঁদের বিয়ের ছবি। তবে অন্যজন বিয়ের ছবি সরিয়ে দিলেও, নিজেদের বেশ কিছু ছবি রেখে দিয়েছিলেন। অনুরাগীরা প্রথমে ভেবেছিলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার ঠিকই কাছে আসবেন।
View this post on Instagram
কিন্তু না, মাঝে বেশ অনেকটাই সময় কেটে যায়। তবে আবার দু’জনের প্রোফাইল থেকে একটি ছবি দেখে আনন্দে উচ্ছাসিত হয়ে যান দর্শকরা। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলেই। কিন্তু কী ছিল সেই ছবিতে? একটি আবছা ছবি, যাতে দু’জন দুজনের দিকে ভীষণ ভালোবেসে তাকিয়ে আছে। ছবিটি অস্পষ্ট হলে, এটুকু বোঝাই যাচ্ছে যে এই দুজন কারা! তাহলে এবার খুব তাড়াতাড়ি সামাজিক রীতিনীতির বিয়েটাও সেরে নেবেন বলেই অনুমান করা যাচ্ছে।

