“ওকে আমি আঙুল খেতে দেখেছি আর এখন আমারা বন্ধু”- জল থই থই ভালোবাসার সেটে ঈপ্সিতা অপরাজিতা অনুষার কেমন বন্ধুত্ব?

বর্তমানে জলসার পর্দায় একটি উন্নতম জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে স্টার জলসার জল থই থই ভালোবাসা (Jol Thoi Thoi Valobasa)। বেশ কয়েক মাস ধরে টিআরপিতেও ভালো ফলাফল করতে দেখা যাচ্ছে এই ধারাবাহিকটিকে। ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন এটির মূল আকর্ষণ ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya

এই ধারাবাহিকটিতে মা এবং মেয়ের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের সমীকরণ বেশি করে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। আর এটা বেশ পছন্দ করেছেন দর্শক মহল। তবে এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা অনেকদিনকার পূর্ব পরিচিত। তাদের মধ্যে কার সম্পর্ক অনেক বছর পুরনো। এই দিন পয়লা বৈশাখের আনন্দে নিজেদের অনেক পুরনো স্মৃতি নিয়ে আবারও গল্প আড্ডায় মেতে উঠলেন তারা।

এদিন জল থই থই ভালোবাসার সেটে একসাথে বসে গল্প আড্ডা গানে ভোরে উঠলো সাক্ষাৎকার পর্ব। এখানে প্রতিটি অভিনেতা অভিনেত্রী নিজেদের ছোটবেলার পহেলা বৈশাখে কাটানো দিনগুলোর স্মৃতিচারণে মগ্ন হয়ে উঠলো। এমনিতেই জল থই থই ভালবাসাকে কেন্দ্র করে চলছে একলা বৈশাখে জল থই থই ভালবাসা। আর সেই নিয়ে কিছুদিন বেশ ব্যস্ত ছিলেন তারা।

Jol thoi thoi Valobasa, Star jalsha, Bengali serial, Bengali television, Aparajita Auddy, Zee Bangla, Alor kole, Ipsita Mukherjee, Anusha Viswanathan, জল থই থই ভালোবাসা, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, জি বাংলা, আলোর কোলে, ঈপ্সিতা মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন, অপরাজিতা আঢ্য

এই সাক্ষাৎকারে অপরাজিতা (Aparajita Adhya) অনেক অজানা গল্প দর্শকদের সাথে ভাগ করে নেন। এই অভিনেত্রী অনেক অল্প বয়স থেকেই এই অভিনয় জগতে নিজেকে নিযুক্ত করেছেন। আর তিনি অনেক ছোট বয়স থেকেই অনুষা ইপ্সিতা প্রমুখ অভিনেত্রীদের চেনেন। তাদের অনেককে প্রথমবার হাঁটতেও দেখেছেন তিনি। তার হাত ধরেই অনেকের অভিনয় হাতে খড়ি হয়েছে।

অভিনেত্রী জানান, “অনুষাকে আমি আঙুল খেতে দেখেছি। ও যখন ছোট ছিল তখন ও আঙুল খেতো। আর আজ সেই আমার বন্ধু। আমার সহ অভিনেত্রী। এটা ভাবতেও কিন্তু ভালো লাগে। ছোটবেলায় ওদেরকে আমি কত চটকাতাম। ওরা অভিনয় করতে আসতো আবার অভিনয় দেখতে আসতো। আর আজকে ওরা নিজেদের জায়গায় সফল।” স্মৃতিচারণ করতে করতে গল্প আড্ডায় মেতে উঠেছেন অভিনেত্রী অপরাজিত।

Back to top button