ইপ্সিতাকে ডিভোর্স দিতে চেয়েছিল অর্ণব! বিচ্ছেদ নিয়ে প্রথম মুখ খুললেন ইপ্সিতা!

আলো ছায়া ধারাবাহিকের সেটে আলাপ। তারপরই ক্রমে একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। তবে যত সময় এগিয়েছে ততই গাঢ় হয়েছিল তাদের সম্পর্ক। আংটি বদল, এমনকি রেজিস্ট্রি হয়ে গিয়েছিল টলিপাড়ার জনপ্রিয় জুটি অর্ণব ব্যানার্জী (Arnab Banerjee) এবং ইপ্সিতা মুখার্জীর (Ipsita Mukherjee)। প্ল্যান ছিল শীঘ্রই সামাজিক মতেই সাত পাকে বাধা পড়বেন দুজনে। কিন্তু তা আর হল না। আলাদা হয়ে গেল দুজনের পথ। সম্পর্ক পেল না সামাজিক স্বীকৃতি। তার আগেই হতে চলেছে বিচ্ছেদ।
আইনিভাবে সম্পর্কে ইতি টানছেন টলিপাড়ার এই জনপ্রিয় জুটি। সম্পর্ক ভাঙা কি এতই সহজ প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যদিও টলিপাড়ায় গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন অর্ণব। যা নিয়েই নাকি মনোমালিন্য উঠেছিল চরমে। আর সেই জেরেই এবার ভেঙে গেল সংসার। পাকাপাকিভাবেই এবার বিচ্ছেদ হচ্ছে দুজনের। বিচ্ছেদের খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন অর্ণব নিজেই। জানিয়েছিলেন “হ্যাঁ খবরটা সত্যি। আমাদের ডিভোর্স হচ্ছে। আগের একবার ছাড়াছাড়ি হয়েছিল তবে চেষ্টা করেছিলাম সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার। কিন্তু আর হল না। ডিভোর্স ফাইল করা হয়ে গিয়েছে। এই মাসেই আমরা আইনতভাবে আলাদা হয়ে যাব।”

তবে বিচ্ছেদের প্রসঙ্গে সেইভাবে মুখ খোলেননি ইপ্সিতা। নিজের জীবন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন অভিনেত্রী। তবে আবার অবশেষে সমাজ মাধ্যমের সামনে মৌনতা ভাঙলেন ইপ্সিতা। স্পষ্টভাবে অভিনেত্রী জানালেন জল থই থই ভালোবাসাতে যখন তারা কাজ করছেন ততদিনে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন দুজনে। প্রথম মাস দুয়েক ভীষণ কষ্ট হয়েছে অভিনেত্রীর তবে ধারাবাহিকের প্রত্যেকে ভীষণ সাহায্য করেছে তাকে। সঙ্গে অভিনেত্রী এও জানায় তার বন্ধু এবং তার পরিবার এক্ষেত্রে তার সঙ্গে ছিলেন।
কেন হঠাৎ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন অর্ণব-ইপ্সিতা?
অভিনেত্রী জানান “আমাদের ছবি দেখে মনে হয়েছে সবটা এখন হল কিন্তু না অনেকদিন ধরেই চলছিল সমস্যা। আসলে ৬ মাস পর একটা ছবি দিই আর তাতেই সবার মনে হয় সব ভালো আছে কিন্তু মাঝের ৬ মাসে কি হল সেটা কেউ জানে না। বিচ্ছেদের সিদ্ধান্ত পুরোপুরি দুজনের সিদ্ধান্ত। ওর মনে হয়েছে আমরা এই সম্পর্ক থেকে ভালো থাকব না। একসঙ্গে থেকে ভালো থাকব না। আর আমি ওর মনে হওয়াটাকে সম্মান দিতে চেয়েছিলাম।”
আরও পড়ুন: সর্ষের মধ্যেই ভূত! অপরাধীর হদিশ পেলো শৌর্য! সে কি পারবে রাইকে নির্দোষ প্রমাণ করতে?
ভবিষ্যতে কি সম্পর্কে যাবেন ইপ্সিতা? অর্ণবের সঙ্গে কি ভবিষ্যতে কাজ করবেন তিনি?
অভিনেত্রী জানান “ভবিষ্যতে ভালো মানুষ পেলে নিশ্চয়ই যাব। ভবিষ্যতের কথা তো বলা যায়না তবে এখন আমি সম্পর্কে যেতে চাইনা। এখন আমি নিজেকে সময় দিতে চাই।” অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে তিনি অর্ণবের সঙ্গে কাজ করবেন কিনা সেই বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না তিনি। সেইসময় হয়ত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন অভিনেত্রী। তবে শেষমেশ অভিনেত্রী বিশ্বাস করেন যা হয়েছে ভালো হয়েছে। বর্তমানে তিনি নিজের কাছে মন দিতে চান, ভালো থাকতে চান এবং তিনি এও চান যে অর্ণবও ভালো থাকুক, আরও ভালোভাবে কাজ করুক।

