সফলতা আসেনি ছোটপর্দায়! এসভিএফের ব্যানারে এবার বড়পর্দায় ওগো নিরুপমার অর্কজা আচার্য্য!

বর্তমানে বাংলা বিনোদন (Entertainment) জগতের জনপ্রিয় মুখ তিনি। একসময় অভিনয় জগতে পা রেখেছিলেন থিয়েটারের হাত ধরে। বেশ কয়েকটি নাটকে মঞ্চাভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছে সাধারণ মানুষের ভালোবাসা আর প্রশংসা। আট থেকে আশি তার অভিনয় বারবার মন জয় করেছে সকল বয়সের আপামর বাঙালি দর্শকদের। অভিনয়ের প্রতি। তিনিই অভিনেত্রী অর্কজা আচার্য্য (Arkoja Acharyya)।
অভিনয়ের প্রতি অর্কজার ভালোবাসার কারণেই একসময় থিয়েটারের পাশাপাশি তিনি সুযোগ পান ধারাবাহিকের। আকাশ আটের শ্রেয়সী ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। আকাশ আটে সেই ধারাবাহিকটি পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। ধারাবাহিক প্রেমী দর্শকদের মাঝেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। তারপরই তিনি সুযোগ পান স্টার জলসায় অভিনয় করার।

ওগো নিরুপমা ধারাবাহিকে দর্শকদের মন জয় করেছিলেন অর্কজা আচার্য্য
স্টার জলসার ওগো নিরুপমা ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান অর্কজা। ধারাবাহিকটিতে অভিনয় করার পরই রাতারাতি ছড়িয়ে পড়েছিল অর্কজার। অভিনেতা গৌরব রায় চৌধুরীর বিপরীতে অর্কজার দুর্দান্ত অভিনয় ভীষণ পছন্দ করেছিলেন ছোটপর্দার দর্শকরা। অ্যাক্রোপলিসের প্রযোজনায় আবির নিরুপমার জুটি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। তবে দর্শকদের মাঝে নিরুপমা চরিত্রটি জনপ্রিয়তা পেলেও টিআরপি তালিকাতে বিশেষ ভালো ফলাফল করতে পারেনি ধারাবাহিকটি। ফলেই ১ বছরের মধ্যেই পর্দা থেকে বিদায় নেয় ওগো নিরুপমা।
তবে তারপর বেশ কিছু সময় পর্দায় দেখা যায়নি অর্কজাকে। তবে জি বাংলার মিঠাই ধারাবাহিকের হাত ধরে পর্দায় কামব্যাক করেন অর্কজা। ধারাবাহিকে এসিপি বসুন্ধরা বসুর চরিত্রে অর্কজার অভিনয় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। যদিও ধারাবাহিকে তার চরিত্রটি দীর্ঘস্থায়ী ছিল না। তবে ক্যামিও চরিত্র হলেও দর্শকদের মনের মাঝে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল এই জনপ্রিয় অভিনেত্রী। তবে মিঠাই ধারাবাহিকে পর আর অভিনেত্রী অর্কজাকে পর্দায় দেখেনি দর্শকরা।

বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী অর্কজা আচার্য্য
আরও পড়ুন: প্রকাশ্যে এলো অমর সঙ্গীর প্রথম প্রোমো! মন জয় করে নিলো চোখ ধাঁধানো জুটি!
তবে এবার শোনা গেছে অভিনেত্রীর কামব্যাকের সংবাদ। পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে এবার ছোটপর্দায় নয়, বড় পর্দায় কাজ করতে চলেছেন অর্কজা। জানা গেছে এসভিএসের আসন্ন সিনেমায় অর্কজাকে কাজ করবেন অভিনেত্রী। তবে পর্দায় সামনে নয়, এবার পর্দায় পিছনে থাকবেন অর্কজা। জানা যাচ্ছে এসভিএসের আসন্ন মুভিও স্ক্রিপ্ট লিখবেন অর্কজা আচার্য্য। তবে লেখিকা হিসেবে অর্কজা দর্শকদের মনে জায়গা করে নিতে পারেন কিনা এবার সেটাই দেখার পালা।
View this post on Instagram

